সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৪/২০২৪ ০৭:৪২:২৮ পূর্বাহ্ন

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত


সিলেট জেলার বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে রামপাশা ইউনিয়নের রামপাশা কোনাপাড়া গ্রামের আনোয়ার খানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

তার নাম আবুল কালাম (৩৬)। তিনি কুমিল্লার লাকসাম থানার বিজয়পুর গ্রামের জাফর মিয়ার ছেলে।  আবুল কালাম সিলেট মহানগরীর বালুচর এলাকায় থাকতেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খানের বাড়িতে রংয়ের কাজ করছিলেন আবুল কালাম। ৩তলা ভবনের ২য় তলার বাইরের অংশে কাজ করছিলেন তিনি।

কাছাকাছি ছিল ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক মেইন লাইন। অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনে স্পর্শ লাগে কালামের। মুহুর্তেই আগুনে ঝলসে যায় তার শরীর। এক পর্যায়ে তিনি নীচে পড়ে যান। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ব্যাপারে বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপ-পুলিশ পরিদর্শক জয়ন্ত সরকার বলেন, মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।  

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক