গোয়াইনঘাটে সাংবাদিকের ভাবমূর্তী ক্ষুন্ন করার প্রতিবাদে মানববন্ধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সাংবাদিকের ভাবমূর্তী ক্ষুন্ন করার প্রতিবাদে মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৪ ০৮:২২:৪১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সাংবাদিকের ভাবমূর্তী ক্ষুন্ন করার প্রতিবাদে মানববন্ধন

ছবি: নিজস্ব


বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাইটিভির গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন আহমেদ ও মাইটিভিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা বানোয়াট, কুরুচিপূর্ণ মন্তব্য ও ভিডিও এডিটিং করে মানহানি ও ভাবমূর্তী ক্ষুন্ন করার প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৬ এপ্রিল বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

সচেতন মহল ও এলাকাবাসীর আয়োজনে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম খন্দকার, ছৈললাখেল সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ মামুন, বিশিষ্ট মুরুব্বী মোঃ রুহুলসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, কয়েকদিন আগে মাইটিভির গোয়াইনঘাট প্রতিনিধি হুমায়ুন আহমেদ ও মাইটিভিকে জড়িয়ে কয়েকজন ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন অপপ্রচার চালায়। এতে মাইটিভির প্রতিনিধি হুমায়ুন আহমদের মানহানী হয়। তিনি চরম বিব্রত। তিনি এবং তার পরিবারও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন। পাশাপাশি মানসিকভাবেও তিনি বিপর্যস্ত। তারা মানব বন্ধনের মাধ্যমে এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক