বিশ্বনাথে উপজেলা নির্বাচনে বিএনপির বহিস্কৃত নেতাদের পক্ষে কাজ না করার আহবান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

বিশ্বনাথে উপজেলা নির্বাচনে বিএনপির বহিস্কৃত নেতাদের পক্ষে কাজ না করার আহবান

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৪ ১১:২৭:৩৯ পূর্বাহ্ন

বিশ্বনাথে উপজেলা নির্বাচনে বিএনপির বহিস্কৃত নেতাদের পক্ষে কাজ না করার আহবান

ছবি : নিজস্ব


আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত কোন নেতার পক্ষে ‘বিএনপি ও অঙ্গ সংগঠন’র নেতাকর্মীরা কাজ কিংবা কোন ধরনের সহযোগিতা না করার আহবান জানিয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহবান জানানো হয়। বিএনপির এই সিদ্ধান্তকে অবজ্ঞা করে যারা বহিষ্কৃতদের পক্ষে নির্বাচনে কাজ করবে কিংবা সহযোগীতা করবে তাদের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারী দেন তারা।

বিবৃতিতে বিএনপির উপজেলা নেতৃবৃন্দ উল্লেখ করেন, অবৈধ সরকারের পাতানো ও ঢামি উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিগত দিনে বিএনপি থেকে বহিষ্কৃতরা আমাদের প্রানপ্রিয় নেতা এম. ইলিয়াস আলীর ছবি ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের উপজেলা নির্বাচনে ব্যবহার করার অশুভ পায়তারা চালাচ্ছে।

যা বিএনপির উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি-গোচর হয়েছে। অন্যায়, অপকর্ম ও দলীয় শৃংখলা ভঙ্গের জন্য দল থেকে বহিষ্কৃতরা কোন ভাবেই লিফলেট, ফেস্টুনে আমাদের প্রিয় নেতার ছবি ব্যবহার করতে পারে না। ইতিমধ্যে যারা ব্যবহার করেছেন এখনই অবশ্যই বন্ধ করতে হবে ।

নেতৃবৃন্দ আরোও বলেন, বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী বা সমর্থকদের আসন্ন উপজেলা নির্বাচনে বহিষ্কৃতদের পক্ষে কাজ কিংবা কোন ধরনের সহযোগীতা করা থেকে বিরত থাকতে হবে। যারা বিএনপির এই সিদ্ধান্তকে অবজ্ঞা করে বহিষ্কৃতদের পক্ষে নির্বাচনে করবে কিংবা সহযোগীতা করবে তাদের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক