ছবি: নিজস্ব
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে শুক্রবার বাংলাদেশে আসছেন রোটারিয়ান আবদুল গফফার চৌধুরী খসরু।
বিষয়টি তার পারিবারিক একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তিনি আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানিয়েছেন তার বড়ভাই যুক্তরাজ্য প্রবাসী আব্দুল ওয়াদুদ দুদু। তিনি জানান মঙ্গলবার তার পক্ষে চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। তিনি দেশে এলে অনলাইনে তা দাখিল করবেন বলে নিশ্চিত করেন আবদুল ওয়াদুদ দুদু।
রোটারিয়ান আবদুল গফফার চৌধুরী জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় বাসিন্দা। তার পিতা মরহুম আব্দুর রশিদ চৌধুরী। তিনি দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে বাঙালি কমিউনিটিতে বিভিন্ন অরগানাইজেশনে নেতৃত্ব দিচ্ছেন।
রোটারিয়ান খসরু আওয়ামী ঘরনার রাজনীতির সাথে সম্পৃক্ত। আশির দশকে জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়কের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত অবস্থায় দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন প্রশংসনীয় ভাবে।
তিনি জৈন্তাপুর প্রবাসীগ্রুপের উপনেতা হিসেবে সফলতার সহীত দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ ছাড়াও জৈন্তাপুরের অসংখ্য স্কুল কলেজ, মাদ্রাসায় নিয়মিত অনুদান ও পৃষ্ঠপোষকাতা করে আসছেন।
তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র ও দুস্হ মানুষের সেবায়,লেখাপড়া,চিকিৎসা, বিবাহ সংক্রান্ত সমস্যায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তিনি উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের আজীবন সদস্য। এ ছাড়াও হাওড় প্রান্তিক জনপদ অনেক মসজিদ মাদ্রাসা যেগুলো অর্থের অভাবে কাজ বন্ধ ছিলো তার আর্থিক সহায়তার ফলে কাজে আলোর মুখ দেখেছে।
উল্লেখ্য আগামী ২১ মে ২য় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুরে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান জামায়াত নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন নির্বাচন না করার ঘোষনা দেন। এতে করে জৈন্তাপুরবাসী আসন্ন জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নতুন হিসাবনিকাশ করতে শুরু করেছে।
বুধবার পর্যন্ত চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি ও রোটারিয়ান আবদুল গফফার চৌধুরী খসরু।
আগামী ২১শে এপ্রিল মনোনয়ন জমার শেষ দিন। ২৩শে এপ্রিল যাচাই বাছাই ও ৩০শে এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এবারে মনোনয়ন দাখিন সম্পুর্ন অনলাইনে করার পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন ।
এস এইচ টি/




