ছবি : নিজস্ব
ঈদ ও নববর্ষ শেষ হলেও ঈদের আনন্দের রেশ এখনো কাটেনি। ঈদের ছুটি ফুরালেও ভ্রমন পিপাসুদের ভ্রমণের তৃপ্তি রয়ে গেছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র পর্যটকদের পদচারনায় মুখরিত। 
ঈদের ছুটি শেষে অফিস-আদালত আবার কর্মমুখর হয়ে উঠছে। কিন্তু পর্যটকদের দর্শনীয় স্থানসমূহ ঘুরে বেড়ানোর তৃপ্তি যেন কিছুতেই মিটছে না। তাই ঈদের ছুটির পরও সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে হাজারো পর্যটকের সমাগম রয়েছে।ওপারে ডাউকি নদীর উপর ঝুলন্ত ব্রিজ, স্বচ্ছ জল,নুড়ি পাথর,মনিপুরীদের খাসিয়া পল্লী ও ঝোপ ঝারের ভিতর দিয়ে বিভিন্ন আকারের ও সাইজের ছোট-বড় পাথরের ফাঁকে ফাঁকে উপর থেকে নেমে আসা মায়াবী ঝর্ণার মায়ায় মাতোয়ারা পর্যটকরা।
সরেজমিন ঘুরে দেখা যায়,জাফলং চা বাগান থেকে শুরু করে জিরো পয়েন্ট পর্যন্ত স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি দেশের প্রত্যন্ত জেলা থেকে পরিবার-পরিজন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন পর্যটকরা।বাদ যায়নি পরিবারের ছোট শিশু কিশোর।পরিবারের সাথে প্রকৃতির সান্নিধ্যে এসে তারা ভীষণ খুশি। পর্যটন নগরীতে আনন্দ ভ্রমণের দিনগুলোকে স্মৃতির পাতায় স্মরণীয় করে রাখতে কেউ ভিডিও কেউবা ক্যামেরা বন্দী করে রাখছে।
এদিকে পর্যটন কেন্দ্রের গুরুত্বপূর্ণ জায়গায় জায়গায় উপজেলা প্রশাসন থানা ও টুরিস্ট পুলিশের নিবিড় মনিটরিংঅব্যাহত রয়েছে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে নিরাপদে ভ্রমন করে গন্তব্যে পৌঁছতে পারেন তার জন্য তাদের সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছেন।

নরসিংদী থেকে আগত ১৪ জনের একটি পর্যটক দলের সাথে কথা হলে তারা বলেন,সিলেটের প্রকৃতি খুব সুন্দর মনোরম। সিলেটের মানুষ খুব ভালো,তবে সিলেটের ভাষাটা বোঝা খুব কঠিন।কখনো কখনা হাসি পায় মজা লাগে।সিলেটের খাবার দাবারে সবচেয়ে বেশি সুস্বাদু চা।সিলেটের নচা না খেলে চায়ের মজা বুঝা যাবে না,তারা বলেন সিলেট আসলে অন্ততপক্ষে এক কাপ হলেও যা হয়ে যাবেন।সিলেটের প্রকৃতির তুলনা হয় না। স্রষ্টার সৃষ্টি প্রকৃতি অরিন্দম, নান্দনিক সৌন্দর্যে ভরপুর সিলেট।তাই আমরা সিলেট সাদা পাথর ও জাফলং বেড়াতে এসেছি।
জাফলং টুরিস্ট পুলিশের ইউনিট ইনচার্জের ওসি রতন শেখ জানান, আমাদের কোন ঈদ নেই।পর্যটকদের মাঝে আমাদের ঈদ কে বিলিয়ে দিয়েছি।ঈদের ছুটি শেষ হলেও পর্যটকের সমাগমে কোন কমতি নেই।ঈদের দুদিন পর ও হাজার হাজার পর্যটক জাফলংয়ে আসছেন। আমরা পর্যটকের সেবায় ও নিরাপত্তায় নিয়োজিত রয়েছি পাশাপাশি রয়েছে থানা পুলিশ।
এম সি




