সিলেটে ভারতীয় পণ্যসহ সুনামগঞ্জের যুবক আটক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সিলেটে ভারতীয় পণ্যসহ সুনামগঞ্জের যুবক আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৪/২০২৪ ১১:৪০:০০ পূর্বাহ্ন

সিলেটে ভারতীয় পণ্যসহ সুনামগঞ্জের যুবক আটক

ছবি: সংগৃহীত


সিলেট নগরী থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ইমরান আহমেদ নয়ন ( ২৩) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় ২ লাখ ৯৩ হাজার ৭৬০ টাকার পণ্য উদ্ধার করা হয়েছে ।

বুধবার (১৭ এপ্রিল) লাক্কাতুরা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এলাকা থেকে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ভারতীয় পণ্যসহ নয়ককে আটক করে। আটক যুবক সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুকদেবপুর গ্রামের শাহজান মিয়ার ছেলে ইমরান আহমেদ নয়ন (২৩)।

পুলিশ জানিয়েছে, মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লাক্কাতুরা বাজারের সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে ২৮৮ প্যাকেট QUAKER ESTD-1877 OATS,  ৯৬০ প্যাকেট PINKOO Oval Papad,  ৪৩২ প্যাকেট Black Bourbon PURE DARK INDULGENCE BISCUITS উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৯৩ হাজার ৭৬০ টাকা। এসময় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি কার্ভাড ভ্যান  জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক নয়নের বিরুদ্ধে এসএমপি এয়ারপোর্ট থানায় এজাহার দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক