দুইদিন বন্ধ থাকবে ডাউকি ইমিগ্রেশন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

দুইদিন বন্ধ থাকবে ডাউকি ইমিগ্রেশন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৪/২০২৪ ১১:৫১:২০ পূর্বাহ্ন

দুইদিন বন্ধ থাকবে ডাউকি ইমিগ্রেশন

ছবি: সংগৃহীত


আগামী ১৮-১৯ এপ্রিল তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধের ঘোষণা করা হয়েছে। এই ২দিন ভারতের ১৮ তম সাধারণ লোকসভা নির্বাচন উপলক্ষে তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতীর ডাউকি ইমিগ্রেশন  পুলিশ মৌখিক ভাবে তামাবিল ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেছেন।

তবে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ লিখিত ভাবে বিষয়টি এখনো জানায় নি। বুধবার (১৭ এপ্রিল) তামাবিল ইমিগ্রেশন পুলিশের (ইনচার্জ) রুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনও লিখিত আদেশ পাওয়া যায় নি।

জানা গেছে, ভারতের ১৮ তম সাধারণ লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল থেকে ১ জুন ৭ টি ধাপে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, তামাবিল স্থলবন্দরের বিপরীতে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের ২টি লোকসভা আসনে ১ম ধাপে আগামী ১৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক