জৈন্তাপুরে প্রানীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর স্টল পরিদর্শনে জেলা প্রশাসক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রানীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর স্টল পরিদর্শনে জেলা প্রশাসক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৪ ০৭:১২:৪৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রানীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর স্টল পরিদর্শনে জেলা প্রশাসক

ছবি: নিজস্ব


জৈন্তাপুর প্রানীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর বিভিন্ন স্টল পরিদর্শন করলেন সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান।

বৃহস্পতিবার (১৮ই এপ্রিল)  দূপুর ২:০০ ঘটিকায় প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী চলমান এই প্রদর্শনী পরিদর্শনে আসেন তিনি।

উপজেলা প্রশাসন ও উপজেলা  প্রানীসম্পদ দপ্তর জৈন্তাপুরের আয়োজনে এবং প্রানীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের ( এলডিডিপি) প্রানীসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় দিনব্যাপি উপজেলার বিভিন্ন খামারিরা তাদের গৃহপালিত পশু পাখি নিয়ে আসে স্টলে।

যার মধ্য উন্নতজাতের গাভী বাছুর, মহিষ,ছাগল, ভেড়া  হাঁস মুরগী, টার্কি,কোয়েল,কবুতর, শৌখিন পাখির স্টল বসে। এ ছাড়াও বিভিন্ন প্রানীর প্রযুক্তি, উৎপাদিত দুগ্ধজাত পন্য ও মাংশ প্রক্রিয়াজাত পন্যের স্টল ছিলো।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এ সময় বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং খামারিদের সাথে কথা বলেন। পরে প্রানীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উপলক্ষে প্রদর্শনে অংশ নেয়া খামারি ও উদ্যোক্তাদের নিয়ে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ( লাইভস্টক) ডাঃ আবদুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে তিনি  বক্তব্য রাখেন।

এ সময় বক্তব্যে শেখ রাসেল হাসান বলেন, প্রানীসম্পদের উন্নয়নে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহন করেছে। এই পদক্ষেপের কারণে পল্লী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হচ্ছে এবং খামার করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে কমছে বেকারত্ব।  একটা সময় জীবন জীবিকার জন্য মানুষ শহরে ও বিদেশমুখী হতো। কিন্তু এখন গ্রামাঞ্চলে সরকারী সহায়তা ও তদারকিতে প্রানীসম্পদ উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন জীবিকায় পরিবর্তন এসেছে।

তিনি আরো বলেন, আজ জৈন্তাপুর উপজেলা এসে প্রানীসম্পদ প্রদর্শনীতে ৪৮ হাজার টাকার জোড়া কবুতর দেখে আমি মুগ্ধ হই।সেই সাথে অনলাইন বাজারের মাধ্যমে নিজস্ব খামারে উৎপাদিত ঘি ও কবুতর বিক্রি করে লাখ টাকা উপার্জন করছে জৈন্তাপুরের খামারি ও উদ্যোক্তারা। এটা সত্যিকার ভাবে সকলের নিকট অনুকরণীয়।

পরে দিনব্যাপী প্রদর্শনীতে অংশ নেয়া বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের মাঝে পুরস্কারের চেক তুলে দেয়া হয়। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া, সহকারী কমিশনার মোঃ ওমর সানী আকন, উপজেলা প্রানীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সাইফউদ্দিন আহমেদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামিলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কামাল আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপ সহকারী প্রানীসম্পদ কর্মকর্তা আবু জাহের সহ অন্যান্যরা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক