রাধানগর বাজারে সার্বজনীন পেনশন স্কীম হেল্প ডেস্ক কার্যক্রমের উদ্বোধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

রাধানগর বাজারে সার্বজনীন পেনশন স্কীম হেল্প ডেস্ক কার্যক্রমের উদ্বোধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮/০৪/২০২৪ ০৭:২৯:১৬ পূর্বাহ্ন

 রাধানগর বাজারে সার্বজনীন পেনশন স্কীম হেল্প ডেস্ক কার্যক্রমের উদ্বোধন

ছবি : নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর বাজারে ভ্রাম্যমাণ "সর্বজনীন পেনশন স্কীম হেল্প ডেস্ক" এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার ১৮ এপ্রিল বিকেলে  রাধানগর বাজারের ব্যবসায়ী ও দোকান মালিকদের সাথে সর্বজনীন পেনশন স্কীম সম্পর্কে অবহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

এসময় বাজারের সকল সামর্থ্যবান ব্যবসায়ী ও দোকান মালিক কে সর্বজনীন পেনশন স্কীমের আওতায় আসতে আগ্রহ ও উচ্ছ্বাস ব্যক্ত করেছেন। বাজারে আয়োজিত মতবিনিময় সভাস্থলে (On the Spot Registration) সার্বজনীন পেনশন স্কিম কার্যক্রম সম্পন্ন করেন বেশ কয়েকজন ব্যবসায়ী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,আগামী এক সপ্তাহ রাধানগর বাজারে পেনশন স্কীম হেল্প ডেস্ক চালু থাকবে। ব্যাংক অ্যাকাউন্ট সচল করা থেকে পেনশন স্কীমে অন্তর্ভুক্তকরণ সংক্রান্ত সকল সেবা এ ভ্রাম্যমাণ হেল্পডেস্ক থেকে পাওয়া যাবে।

আজকের ভ্রাম্যমাণ সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান শিকদার এবং রাধানগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা এবং সাধারণ সম্পাদক ডা. নূর মোহাম্মদ সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক