ইসরায়েলকে হুমকি ইরানের: ‘হাত ট্রিগারে, পারমাণবিক স্থাপনা কোথায় জানি’
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

ইসরায়েলকে হুমকি ইরানের: ‘হাত ট্রিগারে, পারমাণবিক স্থাপনা কোথায় জানি’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৪/২০২৪ ১০:০৪:০৮ পূর্বাহ্ন

ইসরায়েলকে হুমকি ইরানের: ‘হাত ট্রিগারে, পারমাণবিক স্থাপনা কোথায় জানি’

ছবি: সংগৃহীত


ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যদি কোনো হামলা চালানো হয় তাহলে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরান।

ইরানের পারমাণবিক স্থাপনার দায়িত্বে থাকা বিপ্লবী গার্ডের কমান্ডার আহমেদ হাগতালাব হুমকির সুরে বলেছেন, তাদের হাত ট্রিগারেই রয়েছে। যদি ইসরায়েল তাদের কোনো স্থাপনায় কোনো ধরনের হামলা চালায় তাহলে সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে। তিনি জানিয়েছেন, ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো কোথায় আছে সেটি তারা বেশ ভালোভাবে জানেন।

এই কমান্ডার আরও জানিয়েছেন, ইসরায়েল তাদের অব্যাহতভাবে হুমকি দিয়ে যাওয়ায় তারা তাদের পারমাণবিক যে নীতি রয়েছে সেটি পরিবর্তন করার ব্যাপারেও ভাববেন।

ইরান বলে থাকে, তাদের যেসব পারমাণবিক কার্যক্রম রয়েছে তার সবই প্রয়োজনীয় এবং বেসামরিক। তবে পশ্চিমারা অভিযোগ করে থাকে, ইরান পারমাণবিক কার্যক্রমের আড়ালে পারমাণবিক বোমা তৈরির কাজ করছে।

ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে বিপ্লবী গার্ডের কমান্ডার আহমেদ হাগাতালেব আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজকে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বলেছেন, “আমাদের পারমাণবিক অবকাঠামোতে ইহুদিবাদীদের (ইসরায়েল) হামলার হুমকির বিষয়টি আমাদের পারমাণবিক নীতি নিয়ে নতুন করে ভাবার সম্ভাবনা তৈরি করেছে।”

“যদি ইহুদিবাদীরা আমাদের পারমাণবিক কেন্দ্রের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, আমরা নিশ্চিত এবং স্পষ্টভাবে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেব। এতে ব্যবহার করা হবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র।” তিনি আরও বলেছেন, “ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো শনাক্ত করা হয়েছে এবং আমাদের হাত টিগ্রারেই রয়েছে।”

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে গত ১৩ এপ্রিল রাতে তিনশরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের বিপ্লবী গার্ড। হামলার পর উল্লাস করেন সাধারণ ইরানিরা।

দখলদার ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের সাবেক সিনিয়র কর্মকর্তা জোহার পাল্টি ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে এক সাক্ষাৎকারে জানান, গত ১৩ এপ্রিল রাতে ইরান যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেটির বদলা নিতে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার চিন্তা-ভাবনা করছে তারা। তার এমন বক্তব্যের পরই পাল্টা হুমকি দিয়েছে তেহরান।

ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোটা নিয়ন্ত্রণ করেন দেশটির প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ২০০০ সালে তিনি এক ডিক্রির মাধ্যমে পারমাণবিক বোমা তৈরি নিষিদ্ধ করেন। তবে ২০২১ সালে ইরানের তৎকালীন গোয়েন্দামন্ত্রী হুমকি দিয়েছিলেন, যে পশ্চিমাদের চাপে পড়ে ইরানকে পারমাণবিক বোমা তৈরি করতে হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার