নিহত ওসি মোস্তাফিজের স্মৃতিতে নির্মিত গোলঘর ‘প্রেরণা’র উদ্বোধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

নিহত ওসি মোস্তাফিজের স্মৃতিতে নির্মিত গোলঘর ‘প্রেরণা’র উদ্বোধন

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৪/২০২৪ ১০:৫৪:২৪ পূর্বাহ্ন

নিহত ওসি মোস্তাফিজের স্মৃতিতে নির্মিত গোলঘর ‘প্রেরণা’র উদ্বোধন

ছবি : নিজস্ব


সিলেটের ওসমানীনগরে কর্তব্যরত অবস্থায় নিহত হওয়া অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের স্মৃতিতে নির্মিত গোলঘর ‘প্রেরণা’র উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। শুক্রবার সন্ধায় ওসমানীনগর থানা প্রাঙ্গনে নির্মিত এই স্থাপনার উদ্বোধন করেন তিনি।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের পিপিএম  (সেবা) সভাপতিত্বে  এবং ওসমানীনগর থানার ওসি রাশেদুল হকের সঞ্চালনায় সিলেট জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পুলিশ ভালো মানুষের বন্ধু এবং অপরাধীর শত্রæ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার পেছনে পুলিশের যথেষ্ট অবদান রয়েছে।

উদ্বোধনী অুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন. সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান বিপিএম (বার) পিপিএম-(সেবা), ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম (সেবা), গোলঘর নির্মাণে আর্থিক সহযোগিতা প্রদানকারী ইকবাল সমুজের ছেলে যুক্তরাজ্য প্রবাসী কয়েছ আহমদ প্রমূখ।

বক্তারা গোলঘর ‘প্রেরণা” নির্মাণে আর্থিক সহযোগিতা প্রদানকারী যুক্তরাজ্য প্রবাসী ইকবাল সমুজকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ সভাপতি হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, কোষাধ্যক্ষ শাহ নুরুর রহমান সানুর, সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল হামিদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমদ মূছা, অরুনোদয় পাল ঝলক ও গোলাম রব্বানী চৌধুরী সুমনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে গোলঘর ‘প্রেরণা’ গত বুধবার রাতে উদ্বোধন করার কথা থাকলেও  আবহাওয়া জনিত কারণে প্রতিমন্ত্রীকে বহনকারী ইউএস বাংলার ফ্লাইটটি অবতর করতে না পারায় মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। ঐদিন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন নিহত মোস্তাফিজের স্ত্রী মাছুমা খাতুন, তার মেয়ে মাইশা বিনতে মোস্তাফিজ ও ভাগিনা শাহাদৎ হোসেন নাবিদ। নিহত স্বামীর কর্মস্থলে এসে তিনি আবেগ আপ্লুত হয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং স্বামীর স্মৃতি রক্ষার এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।  ওই দিন সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে নিহত ওসি মোস্তাফিজুর রহমানের পরিবারকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম (সেবা) জানান, নিহত ওসি মোস্তাফিজুর রহমানের স্মৃতি ধরে রাক্ষার জন্য এসপি স্যারের পরিকল্পনায় গোলঘর ‘প্রেরণা’ নিমার্ণ করা হয়েছে।  প্রায় সাড়ে ৭লাখ টাকা ব্যয়ে স্থাপনাটি নির্মাণে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন স্থানীয় রাউৎখাই গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য হাইড যুবলীগের সভাপতি মো. ইকবাল সমুজ।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর ওসমানীনগরের গোয়ালাবাজারে অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষ থামাতে গিয়ে  হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন ওসি মোস্তাফিজ এবং হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক