জৈন্তাপুরে দুইদফা কালবৈশাখী ও ভারীবৃষ্টি বোরো চাষীরা দুঃশ্চিন্তায়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে দুইদফা কালবৈশাখী ও ভারীবৃষ্টি বোরো চাষীরা দুঃশ্চিন্তায়

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৪/২০২৪ ১০:৩১:২৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে দুইদফা কালবৈশাখী ও ভারীবৃষ্টি বোরো চাষীরা দুঃশ্চিন্তায়

ছবি: সংগৃহীত


জৈন্তাপুর শুক্রবার সন্ধ্যা ৬:৪৫ ঘটিকায় উত্তরপূর্ব দিক অন্ধকার  করে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যায়। সেই সাথে প্রচন্ড ভারী বৃষ্টি।  তবে বাতাসের গতিবেগ ৫/৭ মিনিট স্হায়ী থাকলেও ভারীবৃষ্টি হয়েছে একটানা দেড়ঘন্টা। 

পরে রাত সাড়ে আট ঘটিকায় আধাঘন্টা বৃষ্টির বিরতি দিয়ে পুনরায় নয়টার সময় শুরু হয় ভারীবৃষ্টি। ঘন্টাব্যাপী চলা এই ভারী বৃষ্টির সাথে দ্বিতীয় দফা কালবৈশাখীর আঘাত হানে রাত ১১:০০ ঘটিকায়। তবে দুই দফা কালবৈশাখী ঝড় দিলেও কোথাও কোন বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। 

সন্ধ্যায় ঝড় শুরু হলে বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে পুরো উপজেলা। রাত ১২:৩০ ঘটিকা পর্যন্ত দীর্ঘ ছয় ঘন্টা প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় নি। এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা বিদ্যুৎ সরবরাহ পিডিবির আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার বলেন সন্ধ্যা নাগাত ঝড় শুরু হলে ৩৩ কেভি লাইন বন্ধ হয়ে যায়। ঝড় শেষ হলে বিদ্যুৎ বিভাগের লোকজন তামাবিল মহাসড়কের পাশে ১১ কেভি লাইনে কিছু ডালপালা ও ভেঙ্গে পড়া বাঁশ অপসারণ করে। পরে রাতে পুনরায় আবহাওয়ার অবনতি হলে মেইন লাইন চালু সম্ভব হয় নি। তিনি বলেন বর্তমানে জৈন্তাপুর, চাঙ্গিল,জাফলং সব ফিডার চেক সম্পন্ন এবং আবহাওয়ার উন্নতি হলে মেইন লাইন চালু হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

এদিকে দুইদফা ঝড়ের পর থেমে ভারী বৃষ্টিতে দুঃশ্চিন্তায় রয়েছেন জৈন্তাপুর উপজেলার বোরো চাষীরা। কারণ পার্শ্ববর্তীদেশ ভারতের মেঘালয়ে এই রকম ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে সারী,গোয়াইন,রাংপানি, বড়গাঙ নদীতে পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আর পাহাড়ী ঢলের সময় বৃদ্ধি পেলে উপজেলার ছয়টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে দ্রুত। কারণ হাওড়ে বর্তমানে বোরো ধান।  চলতি সপ্তাহে ধান কাটা শুরু হবে কোথাও কোথাও ইতিমধ্যে কাটা শুরু হয়েছে। 

জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন চলতি সপ্তাহ থেকে আগামী সপ্তাহের মধ্যে উপজেলায় পুরোদমে ধান কাটা শুরু হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তদারকি করছে। দ্রূত সময়ের মধ্য হাওড় ও নিম্মাঞ্চল এলাকার ধান কাটতে প্রতি বছরের ন্যায় এ বছর কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে ধান কাটা ও মাড়াই সম্পন্ন করার উদ্যোগ গ্রহন করা হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক