জৈন্তাপুরে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৪/২০২৪ ০২:২০:২৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ

ছবি: নিজস্ব


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০শে এপ্রিল) রাত ৩:২৫ ঘটিকায় জৈন্তাপুর উপজেলায় ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত কেন্দ্রী গ্রামে অভিযান চালায় পুলিশ। 

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক মুহিবুর রহমানের নেতৃত্বে উপ পরিদর্শক পার্থ রন্জন চক্রবর্তী ও সহকারী উপ পরিদর্শক দিপক চন্দ্র সূত্রধর সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কেন্দ্রী ঝিঙাবাড়ী একালায় একটি বাড়ীর  থেকে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।  এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের মালিক ও তার সহযোগী  ২/৩ জন কৌশলে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম)।  তিনি জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। উক্তো ঘটনায় একজনকে ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী  অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক