গোয়াইনঘাট আলীর গ্রামকে শতভাগ খোলা ল্যাটিন মুক্ত গ্রাম ঘোষণা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

গোয়াইনঘাট আলীর গ্রামকে শতভাগ খোলা ল্যাটিন মুক্ত গ্রাম ঘোষণা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০/০৪/২০২৪ ০৭:০০:৫৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাট আলীর গ্রামকে শতভাগ খোলা ল্যাটিন মুক্ত গ্রাম ঘোষণা

সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২ নং সদর ইউনিয়নের আলীর গ্রাম কে শতভাগ খোলা ল্যাটিনমুক্ত গ্রাম ঘোষণা করা হয়েছে।

শনিবার ২০ এপ্রিল সকাল সাড়ে এগারোটায় গোয়াইনঘাট দাখিল মাদ্রাসায় আলীরগ্রাম গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি এর সহযোগিতায় আলীর গ্রামকে শতভাগ খোলা পায়খানা মুক্ত গ্রাম ঘোষণায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনের সভাপতিত্বে ও সুলেমান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম উপস্থিত সকলকে বিভিন্ন সংক্রামক রোগ থেকে বাঁচতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ল্যাটিনের ব্যবহার ও হাত ধোয়ার ব্যাপারে সচেতন থাকার কথা বলেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট এপি ম্যানেজার সেবাস্টিন আরেং,আলীরগ্রাম গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সহকারী শিক্ষক মোঃ নুরুল হুদা, সহকারী শিক্ষক মোঃ মামুন রশীদ, জমসিদ আলী,সুজিতসহ গ্রামের মুরব্বিগণ।

ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে দুই অর্থ বছরে (১০০+২৫)মোট ১২৫ টি ল্যাটিন তৈরির সরঞ্জামাদি দেওয়া হয়।আজ ১০০ জনকে একটি বালতি একটি মগ ও দুটি হাত ধোয়ার সাবান দেওয়া হয়।

উল্লেখ্য ২০২২ সালে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান গোয়াইনঘাট সদর ইউনিয়নের আলী গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করেন।

সভাপতির বক্তব্যে,ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলীর গ্রাম কে নিরক্ষর মুক্ত গ্রাম করার প্রত্যাশা ব্যক্ত করেন। 

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক