ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে ব্যারিস্টার সুমন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে ব্যারিস্টার সুমন

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ১২:০৯:৩৩ অপরাহ্ন

 ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে ব্যারিস্টার সুমন

ছবি : নিজস্ব


হবিগঞ্জের চুনারুঘাটে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৫টি পরিবারের মাঝে ঢেউটিন, নগদ টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার বিভিন্ন এলাকার ৮৫টি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে এই অনুদান তুলে দেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন।

উপজেলা প্রকল্প বাস্তববায়ন কর্মকর্তা প্লাবন পালের পরিচালনায় ভারপ্রাপ্ত ইউএনও মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

এতে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ইউনিয়ন চেয়ারম্যান রুমন ফরাজি, এডভোকেট নজরুল ইসলাম, ডা: প্রিয়াঙ্কা, ইউপি সদস্য মো: রমজান আলী প্রমুখ।

এ সময় ব্যারিস্টার সুমন বলেন, প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাশে থেকে নিবেদিতভাবে কাজ করে যাবেন তিনি। ১৮ এপ্রিল সন্ধ্যায় চুনারুঘাট উপজেলায় তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। মুহূর্তের মধ্যে গাছপাল ও ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। অনেকের ঘরের চাল উড়ে যায়।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার