ছবি : নিজস্ব
সিলেটে জুয়া খেলার সময় হাতেনাতে ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিলি) রাত ১১টার দিকে নগরীর এয়ারপোর্ট থানার চাষনীপীর রোডের ইকবাল মিয়ার গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন এমদাদুল তালুকদার (৩৫), মো. মখলিছুর রহমান (৪৫) ও মো. সোহাগ (২৫)।
তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এম সি




