ছবি: সংগৃহীত
সিলেট মহানগরীর কাজীটুলা এলাকা থেকে এনামুল হক চৌধুরী (৫৮) নামে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তার সন্ধান চেয়ে ছোটো বোন কোতোয়ালি মডেল থানায় রোববার এক সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
ডায়েরিতে উল্লেখ করা হয়, সিলেটের বিয়ানীবাজার থানাধীন চারখাই গোলাঘাট এলাকার বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে এনামুল হক চৌধুরী গত ৮ মার্চ তার ছোট বোন সাহেদা সুয়েবের (৪৭) বাড়িতে বেড়াতে আসেন। গত ২৬ মার্চ বোনের বিকেলে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় ২১ এপ্রিল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সাহেদা সুয়েব। নিখোঁজের সন্ধান পেলে ০১৭১৭১৩২০৯২, ০১৭২১১৪৮৬০৫, ০১৭১২০৪৫৫৩২ এই নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
এম সি




