গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জন মনোনয়ন দাখিল করেছেন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জন মনোনয়ন দাখিল করেছেন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ১০:৫০:২৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জন মনোনয়ন দাখিল করেছেন

ফাইল ছবি


আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ ফারুক আহমদ।

সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ (যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহআলম স্বপন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের একাধিক বারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি ও মরিয়ম বেগম।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সাংবাদিক ইসলাম আলী, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত গোয়াইনঘাট পশ্চিম উপকমিটির সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন ও ফারুক আহমদ।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা। ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক