সিলেটে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

সিলেটে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ১১:৪১:২৫ পূর্বাহ্ন

সিলেটে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

ছবি: সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের পুকুরের এই ঘটনা ঘটে।

পানিতে ডুবে মৃতরা হলো, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সিরাজ মিয়ার ছেলে রিহান আহমদ ইয়াসিন (১০) ও একই গ্রামের টিটন মিয়ার ছেলে ইউসুফ রুহান (১১)। সম্পর্কে তারা দুজনেই ফুফাতো- মামাতো ভাই।

জানা গেছে,  রিহান ও রুহান তারা পরিবারের সঙ্গে বিশ্বনাথ পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডের চানসিরকাপন গ্রামের একটি কলনিতে ভাড়া বাসায় থাকতেন। উভয়ের পিতা দিনমজুর।

স্থানীয়রা জানান, বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের পুকুরে পানিতে  রিহান ও রুহান নেমে পড়ে। এক পর্যায়ে তাদের খোঁজাখুজি শুরু হয়। কিছু সময় পরে তাদের মৃতদেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। এসময় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক