নানা আয়োজনে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের শিক্ষকদের অনুষ্ঠান সম্পন্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

নানা আয়োজনে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের শিক্ষকদের অনুষ্ঠান সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৪ ০৭:০৩:৩৬ পূর্বাহ্ন

নানা আয়োজনে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের শিক্ষকদের অনুষ্ঠান সম্পন্ন

সংগৃহীত


সিলেটে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের উদ্যোগে দেশের বিভিন্ন জেলার শিক্ষকদের অংশগ্রহণে ৩দিন ব্যাপী নানা কার্যক্রম পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


 



এসময় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিন।


 


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. দিদার চৌধুরী, সিলেটের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার।


 


এছাড়াও অনুষ্ঠানে ৪২টি জেলার ১৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। পরে বৃহস্পতিবার রাতে শিক্ষকের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লটারি ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।


 


পরদিন শুক্রবার দিনব্যাপী সিলেটের জাফলং পর্যটন, শ্রীপুর পর্যটন ও চা-বাগানসহ বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শন করেন তারা।


অনুষ্ঠানে সার্বিক তত্বাবধনায় ছিলেন প্রমথেশ দত্ত, মার্জিনা আক্তার খানম হলি, গনেশ পাল দিপু, মাহবুবুর রহমান সিবলু ও মোঃ ওমর ফুরকানি। উপস্থাপনায় করেন মার্জিনা আক্তার খানম হলি ও সোলায়মান সজীব।


এইচ বি বা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক