৮১ লক্ষাধিক টাকা হোল্ডিং ট্যাক্স পরিশোধ শাবির
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

৮১ লক্ষাধিক টাকা হোল্ডিং ট্যাক্স পরিশোধ শাবির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৪ ০৮:০৫:১২ পূর্বাহ্ন

৮১ লক্ষাধিক টাকা হোল্ডিং ট্যাক্স পরিশোধ শাবির

সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


সোমবার (২২ এপ্রিল) সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে একটি চেকের মাধ্যমে কর পরিশোধ করেন শাবিপ্রবি উপাচার্য ড. ফরিদ উদ্দিন আহমেদ। 


সিসিক কর শাখা সূত্রে জানা যায়, সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ১১৫৯ থেকে ১২০৪ নং হোল্ডিংগুলোর অনুকূলে ২০২৩-২৪ অর্থবছর ট্যাক্স বাবদ ২ কোটি ৬৪ হাজার টাকা পাওনা আছে। এর মধ্যে ৮১ লক্ষ ২ হাজার ৫শ’ ১২ টাকা সিলেট সিটি কর্পোরেশনে এসে পরিশোধ করেন উপাচার্য। অবশিষ্ট ১ কোটি ৮২ লক্ষ ৯৭ হাজার ৪শ’ টাকা পর্যায়ক্রমে পরিশোধ করবে শবিপ্রবি কর্তৃপক্ষ। 


শাবিপ্রবি উপাচার্য ড. ফরিদ উদ্দিন আহমেদকে ধন্যবাদ জানিয়ে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, দেশসেরা অন্যতম বিদ্যাপীঠ কর্তৃপক্ষ নিজ উদ্যোগে সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে গেছেন। নগরবাসী নিয়মিত কর পরিশোধ করলে সিলেট সিটি দেশের মধ্যে মডেল হয়ে উঠবে। গ্রীণ, ক্লিন, স্মার্ট সিলেট নির্মাণে সবার সহযোগিতার প্রয়োজন। 


এসময় নিয়মিত কর পরিশোধের জন্য সিলেট নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। 


এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইফতেখার আহমেদ চৌধুরী ও প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান।

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক