সিলেট বিআরটিসি ডিপো ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

২০ লাখ টাকা ঘুষ দাবি

সিলেট বিআরটিসি ডিপো ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৪/২০২৪ ০৫:৫০:৩১ পূর্বাহ্ন

সিলেট বিআরটিসি ডিপো ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা

সংগৃহীত


বিআরটিসি সিলেট বাস ডিপোর ব্যবস্থাপক সোহেল রানা ও ট্রাফিক পরিদর্শক রেজাউর রহমানের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে মামলা করা হয়েছে।


সিলেট-ভোলাগঞ্জ-সাদা পাথর সড়কে চলাচলকারী বিআরটিসি বাসের মজুমদারি কাউন্টারের পরিচালক হাবিবুর রহমান খোকন বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে এ মামলা করেন।


মামলার পর আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার আদালত থেকে মামলার নথি পিবিআই অফিসে পাঠানো হয়েছে। এর আগে ১৬ এপ্রিল মামলা করেন হাবিবুর রহমান খোকন।


মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের ৯ নভেম্বর সিলেট-ভোলাগঞ্জ-সাদা পাথর সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়। বাসের টিকিটের জন্য মজুমদারি কাউন্টার পরিচালনার দায়িত্ব পান তিনি। এর পর নানা কারণে তিনি ক্ষতিগ্রস্ত হন। ২০২০ সালে সিএনজিচালিত অটোরিকশাচালকরা কাউন্টারে হামলা করে।


এনিয়ে আদালতে মামলা চলছে। গত ২৯ মার্চ বিআরটিসি সিলেট ডিপো ব্যবস্থাপক সোহেল রানা বাসের ট্রাফিক পরিদর্শক রেজাউর রহমানকে নিয়ে কাউন্টারে আসেন। কাউন্টারে টিকিট বিক্রি পরিচালনা করতে হলে তারা ২০ লাখ টাকা দাবি করেন।


এ নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে ডিপো ব্যবস্থাপক ও ট্রাফিক পরিদর্শক তাঁকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করেন খোকন।


অভিযোগের বিষয়ে জানতে ডিপো ব্যবস্থাপক সোহেল রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।


অপর অভিযুক্ত রেজাউর রহমান জানান, মামলার বিষয়টি তিনি জানেন না। চাঁদা দাবির বিষয়ে তিনি জানান, খোকন বিদেশ চলে যাবেন শুনে তাঁকে দায়িত্ব ছেড়ে দিতে বলা হয়েছিল। সে কারণে তিনি হয়তো মামলা করেছেন।


মামলার বাদী খোকন জানান, কয়েক বছর ধরে তিনি কাউন্টার পরিচালনা করছেন। এখন তাঁকে সরিয়ে দিতে ঘুষ দাবি করা হচ্ছে। বিদেশে যাওয়ার তথ্যটি পুরোটাই মিথ্যা।

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক