স্বাস্থ্যবীমার আওতাভুক্ত হলেন শাবিপ্রবির কর্মচারীরা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

স্বাস্থ্যবীমার আওতাভুক্ত হলেন শাবিপ্রবির কর্মচারীরা

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৪/২০২৪ ০৬:২৩:২৪ পূর্বাহ্ন

স্বাস্থ্যবীমার আওতাভুক্ত হলেন শাবিপ্রবির কর্মচারীরা

সংগৃহীত




শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তার পর এবার স্বাস্থ্যবীমার আওতাভুক্ত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারীরা।  


মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রশাসনিক ভবন-২ এর সভাকক্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং শাবিপ্রবির মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। 


চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম ভূঁইয়া। 


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আজ কর্মচারীদের স্বাস্থ্যবীমার আওতাভুক্ত হওয়ার মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের সকলেই স্বাস্থ্যবীমার অন্তর্ভুক্ত হয়েছে।এক্ষেত্রে সহযোগী প্রগতি লাইফ ইন্সুরেন্সসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। 


উপাচার্য বলেন, অসুস্থ হলে চিকিৎসা ব্যয় বাবদ একসাথে অনেক টাকা জোগাড়ে হিমশিম খেতে হয়। তবে বীমার আওতায় থাকার ফলে তারা এখান থেকে বড় ধরনের একটা চিকিৎসাজনিত সহায়তা পাবে। শিক্ষক কমকর্তা কর্মচারীরা চাইলে তাদের স্পাউস ও সন্তানদের এ বীমার অন্তর্ভুক্ত করতে পারবে। পরিশেষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের বীমার অন্তর্ভুক্ত করতে তাদেরকে বেশি বেশি অবহিত করার আহ্বান জানান উপাচার্য। 


এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন বলেন, স্বাস্থ্য বীমার আলোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা চিকিৎসার জন্য সুযোগ সুবিধা পাবে। এটা আমাদের জন্য কল্যাণকর হয়ে দাঁড়াবে। তিনি বলেন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের পর কর্মচারীদের বীমার আওতায় নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে বীমার অন্তর্ভুক্তির সুফল আমরা পাচ্ছি। তাই সকলকে বীমার আওতায় আসার আহ্বান জানান তিনি। 


প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম ভূঁইয়া বলেন, স্বাস্থ্য বীমার অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা আলাদাভাবে গুরুত্ব দিয়ে থাকি। এই বীমাচুক্তির মাধ্যমে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে কর্মচারীরা বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বীমা সুবিধা পাবেন। 


এই চুক্তির আওতায় শর্তসাপেক্ষে কেমোথেরাপি, রেডিওথেরাপি, ডায়ালাইসিস, ফিজিওথেরাপির বহিরঙ্গন চিকিৎসা (ডে কেয়ারের ভিত্তিতে) বাবদ খরচ বহন করা হবে। এতে হাসপাতালে ভর্তির পর একজন কর্মচারী (বীমাভূক্ত) সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত বীমা সুবিধা নিতে পারবেন। অন্যদিকে ফ্যাকো সার্জারি বা কন্টাক্ট অপারেশনের ক্ষেত্রে প্রতিটি চোখের চিকিৎসা বাবদ সর্বোচ্চ ২৫ হাজার টাকা সুবিধা পাবেন কর্মচারীরা। 


এই বীমার অন্তর্ভুক্তির জন্য জনপ্রতি ৩ হাজার ২৫০ টাকা প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে। তবে স্পাউস ও তাদের সন্তানদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ,  দপ্তর প্রধান, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, কর্মচারী সমিতির নেতৃবৃন্দসহ অন্যরা। 

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক