শাবিতে সুপারভাইজারকে প্রত্যাহারের দাবি নিরাপত্তাকর্মীদের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শাবিতে সুপারভাইজারকে প্রত্যাহারের দাবি নিরাপত্তাকর্মীদের

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৪/২০২৪ ০৬:২৮:০৭ পূর্বাহ্ন

শাবিতে সুপারভাইজারকে প্রত্যাহারের দাবি নিরাপত্তাকর্মীদের

সংগৃহীত



যমুনা সেইভ গার্ড সার্ভিস লিমিটেড কোম্পানির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইউনিটের সুপারভাইজার সৈয়দ হাবিবুর রহমানের বিভিন্ন অনিয়ম, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত নিরাপত্তা কর্মীরা। 


মঙ্গলবার (২৩ এপ্রিল) রেজিস্ট্রার বরাবর  এসংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা। 


লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন, ডিউটিতে অবহেলার কারণে নিরাপত্তাকর্মীদের হাজিরা কর্তন করা হলে এবং কোনো গার্ড ছুটিতে গেলে ওই গার্ডের নামে বিল দেখিয়ে সেই টাকা তুলে নেয় কোম্পানী সুপারভাইজার সৈয়দ হাবিবুর রহমান।

একজন যোগ্যতাসম্পন্ন  ব্যক্তি কোম্পানিতে চাকরি নিতে প্রায় এক থেকে দেড় লাখ টাকা দিতে হয় তাকে।

অতিরিক্ত ডিউটি করতে বা একটি ডিউটি পোস্টে স্থায়ী ভাবে ডিউটি করতে চাইলেও টাকা দিতে হয় সৈয়দ হাবিবুর রহমানকে।

নিরাপত্তা কর্মীদের পক্ষে বিভিন্ন বিষয় কথা বলার কারণে সহকর্মী জুয়েল চন্দ্র দাস কে গত মঙ্গলবার(১৬ এপ্রিল) বিনা নোটিশে চাকরি থেকে বরখাস্ত করা হয়।অন্যায়ভাবে আরও একজন নিরাপত্তা কর্মী মো. সানুর মিয়াকে বরখাস্ত করেন সৈয়দ হাবিবুর রহমান। সানুর মিয়া ছুটি নিয়ে চিকিৎসা করাতে যান। সুস্থ হয়ে চাকরিতে যোগদান করতে চাইলে তাকে জানানো হয় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। 


এসব অভিযোগের প্রেক্ষিতে সৈয়দ হাবিবুর রহমানকে অব্যাহতি দেওয়া এবং বরখাস্ত হওয়া দুইজন নিরাপত্তা কর্মীকে পুনরায় চাকরীতে বহাল করার দাবি জানান তারা। 

এ লিখিত অভিযোগগুলোকে সমর্থন করে এবং সৈয়দ হাবিবুর রহমানের প্রত্যাহারের দাবির প্রতি সংহতি জানিয়ে রেজিস্ট্রার বরাবর লিখিত চিঠিতে স্বাক্ষর করেন ৯৪ জন নিরাপত্তাকর্মী।

এসব অভিযোগের ব্যাপারে সুপারভাইজার সৈয়দ হাবিবুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগগুলো মিথ্যা, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। 

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক