বিশ্বনাথে সংবাদ সম্মেলন করে ভাইস চেয়ারম্যান পদে মাইক মার্কায় সুইট এর প্রচার শুরু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিশ্বনাথে সংবাদ সম্মেলন করে ভাইস চেয়ারম্যান পদে মাইক মার্কায় সুইট এর প্রচার শুরু

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৪/২০২৪ ০৭:১১:৩০ পূর্বাহ্ন

বিশ্বনাথে সংবাদ সম্মেলন করে ভাইস চেয়ারম্যান পদে মাইক মার্কায় সুইট এর প্রচার শুরু

সংগৃহীত



আসন্ন ৬ষ্ঠ বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সম্মেলন করে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট।


ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মাইক মার্কায় ভোট দিতে সকলের সহযোগিতা কামনা করে তিনি এ সংবাদ সম্মেলন করেন।


মঙ্গলবার (২৩ এপ্রিল) উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ করেন তিনি।


মুহিবুর রহমান সুইট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবলীগ নেতা ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর আস্থাভাজন।


লিখিত বক্তব্যে মুহিবুর রহমান সুইট বলেন, আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তরুনদের মধ্য থেকে এবারই প্রথম কোন নির্বাচনে আসছি। ছাত্র রাজনীতি করার সময়ে আমি আওয়ামিলীগের গঠনতন্ত্রের ন্যায়, নীতি, সৎ, আদর্শ ও স্বচ্ছতা বজায় রেখেছি। উপজেলা ও জেলা আওয়ামী লীগের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। একইভাবে দলীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে উপস্থিত থেকে ভূমিকা রেখেছি।


তিনি বলেন, আগামী ৮ মে বিশ্বনাথ উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। এ নেতা বলেন, আমি মনে করি, আমার বিগত দিনের অভিজ্ঞতা দিয়ে আগামীতে আরও সফলভাবে আমার দায়িত্ব পালন করতে পারবো। নির্বাচনে দেশ ও বিদেশের সবার সহযোগিতা চেয়ে মুহিবুর রহমান সুইট বলেন, ভোটারদের আহ্বান জানাই, আগামী ৮ মে নির্বাচনে আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে সমর্থন দিয়ে নির্বাচিত করে সবার পাশে থাকার ও সেবা করার সুযোগ দেবেন। আগামী দিনে জনগণের পাশে থেকে মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে আধুনিক বিশ্বনাথ উপজেলা গড়ার লক্ষ্যে কাজ করে যাব এটাই আমার লক্ষ্য থাকবে। 


এ সময় তার সঙ্গে বিশ্বনাথ উপজেলা কৃষকলীগের সভাপতি ছোরাব আলী, সহসভাপতি মারফত আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে তাহার পিতা আলহাজ্ব নুরুল ইসলাম সবার কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন। 

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক