সিলেটের যে সাত উপজেলায় ভোট হবে ৫ জুন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

সিলেটের যে সাত উপজেলায় ভোট হবে ৫ জুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৪/২০২৪ ০৭:৩৯:৪৮ পূর্বাহ্ন

সিলেটের যে সাত উপজেলায় ভোট হবে ৫ জুন

ছবি: সংগৃহীত


ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ও শেষ ধাপে সিলেটর ৭টিসহ ৫৫ উপজেলায় ভোট হবে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে আগারগাঁওয়ে নির্বাচনে ভবনে নির্বাচন কমিশনের ৩২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়

চতুর্থ ধাপে যেসব উপজেলায় ভোট হবে সেগুলো হলো— সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ, সদর ও মধ্যনগর; সিলেট জেলার জকিগঞ্জ ও কানাইঘাট; হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর।

কমিশনের বৈঠকের পর ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী— রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে। প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন। ৫৫টি উপজেলার মধ্যে দুটিতে ইভিএমে ভোট হবে বলে তিনি জানান।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক