জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা হতে পারে ত্রিমুখী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা হতে পারে ত্রিমুখী

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৪/২০২৪ ০৭:৪১:২৮ পূর্বাহ্ন

জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা হতে পারে ত্রিমুখী

সংগৃহীত



আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ত্রিমুখী। এই তিনজন হেভিওয়েট প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি ও যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।  


 ২৩শে এপ্রিল মনোনয়ন বাছাইয়ের দিনে চেয়ারম্যান পদে এই তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোবারক হোসেন। বাকি অপর দুইজন প্রার্থীর মধ্যে একজনকে বাতিল ও অপরজনকে স্হগিত রাখা হয়েছে।


এদিকে নির্বাচনের মাঠ জরিপে হেভিওয়েট প্রার্থী হিসেবে এগিয়ে থাকা এই তিনজনের মধ্যে হতে পারে মূল লড়াই। তিনিজন প্রার্থীই আওয়ামী রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত থাকায় ও আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের হিসাব কষতে হচ্ছে গভীরভাবে।


এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠ চষে বেড়াতে ও প্রস্তুতি নিতে সরব ছিলেন সাবেক দুইবারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন। সেই সময় ভোটের মাঠ জরিপে অন্যতম হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন তিনি। 


কিন্তু গত ১৬ই এপ্রিল কেন্দ্রীয় দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে দৃশ্যপট পালটে যায় পুরো উপজেলায়। এ সময় নতুন করে আবার হিসেব নিকেশ শুরু হয় গোটা উপজেলায়। ধারনা করা হচ্ছিলো পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পুনরাবৃত্তি পেতে যাচ্ছে উপজেলাবাসী। 


তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ও জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু গত শুক্রবার দেশে এসে মনোনয়ন দাখিল করলে নতুন মোড় নেয় নির্বাচনে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৩০শে এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে যদি কোন প্রার্থীতা প্রত্যাহার না হয় তবে ত্রিমুখী এক লড়াই দেখতে যাচ্ছে উপজেলাবাসী। 


কামাল আহমদ... জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান। দরবস্ত শ্রিখেল গ্রামের মরহুম হাজী মনির উদ্দিনের ছেলে কামাল আহমদের ক্যারিয়ারের আদ্যপান্ত রাজনীতি নিয়ে। নব্বই দশকের প্রথম থেকে ছাত্রলীগের সভাপতি থেকে ২০০২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দরবস্ত ইউনিয়নে অংশ নিয়ে কম বয়সে চেয়ারম্যান নির্বাচিত হয়ে চমক দেখান তিনি। টানাদুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে ২০১৯ সালে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়ে প্রথমবারের মত নির্বাচিত হন তিনি। রাজনীতির মাঠে আওয়ামীলীগের অনেক সংকটময় মুহূর্তে স্ব অবস্থান থেকে প্রথম সারীর নেতা হিসেবে সোচ্চার ছিলেন তিনি। গোটা উপজেলায় আওয়ামী পরিবারের নিজস্ব বলয় ছাড়াও বীরমুক্তিযোদ্ধা, শ্রমজীবি, রিকশাশ্রমিক,পরিবহন শ্রমিক সংগঠন সহ বিভিন্ন পেশাজীবি ও ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মীদের সাথে রয়েছে তার সু সম্পর্ক। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থী হিসেবে তিনি রয়েছেন আলোচনায়।


এম লিয়াকত আলি... জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি। এই পদে টানা দুইবার তিনি দায়িত্ব পালন করছেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে অংশ নেন। আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত ক্যাম্পেনিং,প্রচারণায় এম লিয়াকত আলিকে ব্যস্ততম সময় পার করতে দেখা যাচ্ছে। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠে তার প্রচারণা। সেই সময় থেকে উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া,মহল্লায়, পেশাজীবি সংগঠন, আলেম উলামা,চা শ্রমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সাথে গনসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই ব্যস্ততম সময়ে তার জীবনে একটি দুঃসহ অধ্যায় হয়ে আসে গত ৫ই মার্চ। ওদিন রাতে তামাবিল মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধুর মৃত্যু হয় যার মধ্যে একজন ছিলো তার দ্বিতীয় পুত্র ফয়সাল রেজা। ছেলের মৃত্যু র শোকে পুরো উপজেলায় নেমে এসেছিলো স্তব্ধতা। এম লিয়াকত আলি রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি উত্তর সিলেটের অন্যতম ব্যবসায়ী সংগঠন তামাবিল পাথর,কয়লা,আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতির দায়িত্ব পালন করছেন। জৈন্তাপুর উপজেলা আওয়ামী রাজনৈতিক অঙ্গনে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে তার রয়েছে নিজস্ব বলয়। এ ছাড়াও শ্রমজীবী, পেশাজীবি সহ বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের নিকট রয়েছে তার জনপ্রিয়তা। আসন্ন নির্বাচনে হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি রয়েছেন আলোচনায়।


রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু..... জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার আব্দুর রশিদ চৌধুরীর ছেলে আবদুল গফফার চৌধুরী খসরু। দীর্ঘদিন যাবত প্রবাসে কাটানো এই কমিউনিটি নেতা আশির দশকে উপজেলা যুবলীগের আহবায়কের দায়িত্ব পালন করেছেন। বিগত একযুগেরও বেশী সময় ধরে তিনি জৈন্তাপুর উপজেলাবাসীর নিকট পরিচিতি পেয়েছেন আর্ত মানবতার সেবায় মানুষকে সহায়তার হাত বাড়ানো ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে দাতা হিসেবে। এ ছাড়াও জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা হিসেবে মানবতার কল্যানে আর্থিক সহায়তায় তিনি প্রথম সারী থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দূর্যোগ বিশেষকরে ২০২২ এর প্রলয়ঙ্কারী বন্যায় তার নিজস্ব তহবিল হতে মানবতার কল্যানে সাহায্যের হাত বাড়িয়েছেন বার বার। প্রাকৃতিক দূর্যোগ, পাহাড় ধস কিংবা সড়ক দূর্ঘটনায় প্রানহানীর ঘটনায় ভিকটিক পরিবারের নিকট দ্রত সময়ের মধ্যে আর্থিক অনুদান পৌঁছে দিয়েছেন তিনি। এছাড়াও জৈন্তাপুর উপজেলা সহ পাশ্ববর্তী উপজেলার অনেক স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসায় নিয়মিত অনুদান দিয়ে থাকেন তিনি। বৃহত্তর জৈন্তার আলেম উলামাদের সাথে তার ও তার পরিবারের রয়েছে সুসম্পর্ক। তিনি প্রবাসে থাকলেও জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন সামাজিক, সমবায়,ক্রীড়া কমিউনিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে। এই সমস্ত সংগঠনের অরাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীদের মাধ্যমে নিয়মিত মানবিক সেবামূলক ও উন্নয়ন কর্যক্রমের আর্থিক সহায়তা করে যাচ্ছেন নিয়মিত। এ সমস্ত সংগঠনের কর্মীদের মাধ্যমে প্রবাসে থেকে হতদরিদ্র মানুষের গৃহনির্মাণ, বিয়েতে আর্থিক সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের পড়ার খরছ,দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত রোগির আর্থিক সহায়তার মত মানবিক কাজ করে তিনি রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি রয়েছেন আলোচনায়। 

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক