শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে মোবাইল চোর আটক: পুলিশে সোপর্দ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে মোবাইল চোর আটক: পুলিশে সোপর্দ

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/০৪/২০২৪ ১১:২৮:১৫ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে মোবাইল চোর আটক: পুলিশে সোপর্দ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রিপন মিয়া (৩০) নামে এক মোবাইল ফোন চোরকে হাতে নাতে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা। আটক  রিপন মিয়া হবিগঞ্জ সদর উপজেলার ভাটপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার পুত্র। এ ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায়।

স্থানীয়  ও পুলিশ সূত্রে জানা যায়, ওই সময় মৌলভী বাজার জেলার রাজনগর উপজেলার মোঃ মাসুম মিয়া নিজ বাড়ি যাবার জন্য শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে শ্যামলী  বাসের জন্য অপেক্ষা করছিলেন। একপর্যায়ে শ্যামলী বাসটি শায়েস্তাগঞ্জ  নতুন ব্রীজ পৌছলে তিনি বাসে উঠার  প্রস্তুতি নেন। এরই ফাঁকে তার পকেট থেকে মোবাইল ফোনটি চুরি করে নিয়ে যায় রিপন মিয়া। 

এ সময় তিনি সুর চিৎকার দিলে স্থানীয় জনতা তাকে আটক করে উত্তম মধ্যম দেয়। পরে মোবাইল ফোনের মালিক মাসুম মিয়া 999 নাম্বারে কল দিলে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ পৌছে। স্থানীয় জনতা এ সময় তাকে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ তাকে তল্লাশি করে দামি দুইটি মোবাইল ফোন উদ্ধার করে। 

জানাযায়, উদ্ধারকৃত ওই দুটি মোবাইল ফোনের ‍মধ্যে ১টি  মাসুম মিয়ার ও  অন্যটি শ্যামলী বাসের যাত্রী শ্রী নিবারণ  পালের। 

থানার এস আই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ উপযুক্ত প্রমাণ পেয়ে মোবাইল ফোন দুটি উদ্ধার করে মালিকদের হাতে বুঝিয়ে দেন এবং চোরকে থানায় নিয়ে যাওয়া হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার