জৈন্তাপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৪/২০২৪ ০৩:০৪:১৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা

ছবি: নিজস্ব


জৈন্তাপুর উপজেলায় ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রিটার্ণি মাইগ্রেন্টস ( প্রত্যাশা ২) প্রকল্পের আওতায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেত্রীকরণ বিষয়ক উপজেলা ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাক এর ব্যবস্হাপনায় ২৪শে এপ্রিল ( বুধবার) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে ও  প্রকল্পের সাইকোসোশ্যাল কাউন্সিলর তৌকির মাহমুদ রাজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। 

কর্মশালার প্রোগরাম অর্গানাইজার মো মামুন হোসেনের পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের এমআরএসসি কো- অর্ডিনেটর শুভাশীষ দেবনাথ ও কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সেক্টর স্পেশিয়ালিষ্ট ইকোনমিক রিইন্টিগরেশন লস্কর মনোয়ার আবিদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভুঁইয়া, শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা রতন চন্দ্র দাস,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গৌতম চন্দ্র সূত্রধর, আসামপাড়া আশ্রয়ণ সমবায় সমিতির সভাপতি আব্দুল জলিল সহ বিদেশ ফেরত ও নিরাপদ অভিবাসন প্রত্যাশি সহ  অন্যান্যরা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক