ছবি: নিজস্ব
সিলেটের জৈন্তাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সাথে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, স্কুল এন্ড কলেজ, কলেজ, কারিগরি ও মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাটি জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় মতবিনিময় সভায় জৈন্তাপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও চলতি বছরে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৪ বাস্তবায়নে বিষয়ে আলোচনা করা হয়।
সেই সাথে শিক্ষার গুনগত মানউন্নয়নে নতুন কারিকুলাম বাস্তবায়ন ও মূল্যায়ন, আগামী ২৮ থেকে ২৯ এপ্রিল জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপনের বিষয়ে আলোচনা করা হয়।পাশাপাশি উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলা, কুইজ ও অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছে।
সবশেষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের উপস্থিতিতে সর্বজনীন পেনশন স্কিম সেবা নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত ও অর্থনৈতিক সুরক্ষার জন্য সকলকে সরকার গৃহীত সর্বজনীন পেনশন স্কিম সেবা নেয়ার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর সুফল সম্পর্কে সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালানোর আহবান জানানো হয়।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের অধ্যক্ষ বিজন বিশ্বাস, তৈয়ব আলি কারিগরি কলেজের অধ্যক্ষ রুহিনি রন্জন দে, আমিনা হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউটের সুপারেনটেন্ট হেলাল আহমেদ, জৈন্তিয়া ডিগ্রি কলেজের প্রভাষক মো মিরাজ আহমেদ,রমজান রুপজান বাগেরখাল একাডেমির অধ্যক্ষ সিরাজুল হক, হযরত শাহজালাল (রহ) কলেজের প্রভাষক মুমিনুর রহমান, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবু সাইদ তালুকদার, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আলী সরকার,মাওলানা আবদুল লতিব জুলেখা গার্লস একাডেমির প্রধান শিক্ষিকা অন্জনা দেবনাথ,চারিকাঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান,বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, খরিল নেজামুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মো মুজিবুর রহমান, চারিকাঠা দাখিল মাদ্রাসার সুপার মামুন রশিদ বিলাল,জৈন্তা ডিএস মাদ্রাসার সহকারী সুপার মো আশফাক উদ্দিন সহ অন্যান্যরা।
এম সি




