সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৪/০৪/২০২৪ ০৯:৪০:১৪ পূর্বাহ্ন

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

ছবি: সংগৃহীত


বেগম খালেদা জিয়াসহ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক রাজিব আহসান ও  সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কাউছার হোসেন রকির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ছে।

বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করা হয়। মিছিলটি সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে মিলিত হয়।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আফছর খানের পরিচালনায় বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী, আব্দুল হাসিম জাকারিয়া, রুণু আহমদ, আজিজ খান সজিব, সদস্য মিছবাহ আহমদ জেহিন, মেহেদি হাসান সপু, শফিকুল ইসলাম, বিমল দেবনাথ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল ওয়াদুদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য রায়হান উদ্দিন রাজু, জিয়াউর রহমান, মো. সামাদ হোসেন, সেলিম মিয়া, গোলাম মোস্তফা, নুরুল হক মাসুম, সোহেল আহমদ, শামীম আহমদ চৌধুরী, হোসেন খান ইমাদ, সোবহান আজাদ, মো. সালাউদ্দিন প্রমূখ।

সভাপতির বক্তব্যে ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, ‘অভিলম্বে বেগম খালেদা জিয়া, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসান,  সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য কওসার হোসেন রকি সহ সকল রাজবন্দীদের শর্তহীন মুক্তি দিতে হবে। অন্যতায় যেকোন পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক