ট্রাক ভর্তি ভারতীয় চোরাই চিনিসহ ৪জন আটক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

ট্রাক ভর্তি ভারতীয় চোরাই চিনিসহ ৪জন আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৪/২০২৪ ১১:৫৪:৫৩ পূর্বাহ্ন

ট্রাক ভর্তি ভারতীয় চোরাই চিনিসহ ৪জন আটক

ছবি: নিজস্ব


দুই কার্গো ট্রাক ভর্তি ৭৩৫ বস্তা ভারতীয় চিনিসহ চার চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মুরাদপুর বাইপাসের মুরাদপুর বাজার সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি চোরাচালানের সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৭৩৫ বস্তা চিনি, যার আনুমানিক বাজার মূল্য ৪৪ লাখ ১০ হাজার টাকা, এবং পরিবহনের কাজে ব্যবহৃত দুটি কার্গো ট্রাক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ট্রাক ড্রাইভার রাজশাহীর নৌহাটার দুয়ারি গ্রামের মো. স্বপন ইসলাম (৩২), ট্রাকের হেলপার একই এলাকার মোঃ শাহজাহান (২৭), অপর ট্রাক ড্রাইভার পাবনার সুজানগরের মোবারকপুর গ্রামের মো. এরশাদ শেখ (৪০) ও হেলপার একই এলাকার মোঃ গিয়াস প্রামানিক (২০)।

চিনি চোরাচালানের এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর অধীনে শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক