সংগৃহীত
জৈন্তাপুর উপজেলায় অন্যতম বৃহৎ ব্যবসায়ী সংগঠন ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সদস্যগণ সরকার কর্তৃক গৃহীত সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনে আগ্রহী হয়ে উঠছেন। ইতিমধ্যে গত বুধবার থেকে বেশ কয়েকজন মিল মালিক সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন করেছেন। বিষয়টি নিশ্চিত করেন ছিন্নমুল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল।
আজ বৃহস্পতিবার ( ২৫শে এপ্রিল) জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সদস্যদের নিয়ে পরিবেশ সম্মতভাবে মিল চালানো ও সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন বিষয়ে উদ্ভুদ্ধকরণ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই দিন দূপুর ১২:০০ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আলোচনা করা হয়। এ সময় মানুষের জীবনে প্রবীন সময়ে সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিতে সর্বজনীন পেনশন স্কিম কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সে বিষয়ে মূল বক্তব্য রাখেন ইউএনও উম্মে সালিক রুমাইয়া।
এ সময় উপস্থিত ব্যবসায়ীদের সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। পরে ব্যবসায়ীগণ সরকার কর্তৃক গৃহীত সর্বজনীন পেনশন স্কিম নিজে ও পরিবারের সুরক্ষার জন্য নিবন্ধন করার আগ্রহ প্রকাশ করেন এবং পর্যায়ক্রমে তাদের ব্যবসায়ী প্রতিষ্টান ক্রাশার মিলের স্টাফ ও শ্রমিকদের বিভিন্ন ক্যাটাগরীতে সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন করার জন্য কাজ করবেন বলে নিশ্চিত করেন।
এ সময় শ্রমিক, ব্যবসায়ীদের স্বার্থের কথা ভেবে পরিবেশ সম্মতভাবে মিল কারখানা চালানো ও পর্যাপ্ত পরিমান পানি দিয়ে ধূলাবালি নিয়ন্ত্রণ করার আহবান জানান তিনি।
এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, উপদেষ্টা হাজী মোস্তাক আহমদ চৌধুরী, আলহাজ্ব সেলিম আহমদ চৌধুরী, আব্দুস শুক্কুর, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, মিল মালিক মহসিন আলি, আমির আলি, সুহেল আহমেদ,আবদুল আজিজ,তারা মিয়া,আবদুল মালেক, নজরুল ইসলাম সহ ক্রাশার মিল মালিক সমিতির সদস্য সহ অন্যান্যরা।
এইচ বি বা




