জৈন্তাপুর সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করলেন স্নাতক পড়ুয়া প্রতিবন্ধী মমতা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

জৈন্তাপুর সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করলেন স্নাতক পড়ুয়া প্রতিবন্ধী মমতা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৪/২০২৪ ০৪:১৬:২৩ পূর্বাহ্ন

জৈন্তাপুর সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করলেন স্নাতক পড়ুয়া প্রতিবন্ধী মমতা

সংগৃহীত


জৈন্তাপুর উপজেলায় সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করলেন স্নাতক পড়ুয়া শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মমতা বেগম। মমতা উপজেলার চারিকাঠা ইউনিয়নের পশ্চিম সরুখেল গ্রামের হতদরিদ্র দিনমজুর কমর উদ্দিনের মেয়ে।


তিনবোন এক ভাইয়ের মধ্যে মমতা মেজো। তার বাকি ভাইবোনদের কোন শারীরিক সমস্যা নেই। মমতা এসএসসি ও এইচএসসি দূর্গাপুর স্কুল এন্ড কলেজ থেকে পাশ করে বর্তমানে সে জৈন্তিয়া ডিগ্রি কলেজে স্নাতক ১ম বর্ষে অধ্যয়ন করছি। 


শারীরিক প্রতিবন্ধী মমতা উচ্চতা জনিত সমস্যা ছাড়াও তার পিঠে ও মেরুদণ্ডে জন্মগত সমস্যা রয়েছে।


দারিদ্র্যের সাথে পাল্লা দিয়ে জীবন সংগ্রামে টিকে থাকা মমতা সর্বজনীন পেনশন স্কীমে সমতা সেবায় নিবন্ধন করেছে। বৃহস্পতিবার ( ২৫শে এপ্রিল)  উপজেলা পরিষদে হেল্প ডেস্কে সে নিবন্ধন সম্পন্ন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া তাকে তার দপ্তরে ডেকে নিয়ে তার জীবন সংগ্রাম ও জীবনের লক্ষ্য নিয়ে তার কথা শুনেন।


এ সময় মমতা বলেন, আমি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় আমার ভবিষ্যৎ অনেকটা অনিশ্চিত। তাই হতদরিদ্র পরিবারে কারো বোঝা না হতে বহু কষ্ট করে লেখাপড়া চালিয়ে যাচ্ছি। সে অনুরোধ জানায় জৈন্তাপুর উপজেলায় অস্হায়ীভাবে তার একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে। সেই সাথে সরকারি কোন নিয়োগ আসলে বিশেষ কোটায় তার একটা চাকুরীর জন্য সে প্রশাসনের প্রতি অনুরোধ জানায়।


  পেনশন স্কীম সেবা নিতে আগ্রহী হওয়ার কারণ জানতে চাইলে সে জানায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে সর্বজনীন পেনশন স্কীম সেবা সম্পর্কে অবগত হই। যেহেতু আমি দরিদ্র ও শেষ বয়সে আমার আর্থিক সুরক্ষার প্রয়োজন তাই প্রতি মাসে ৫০০ টাকা ও সরকার থেকে ৫০০ টাকা এই সমতা স্কিম চালুর প্রতি আগ্রহী হয়ে আজ নিবন্ধন করলাম।


এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন জীবন সংগ্রামী এই কিশোরী থেকে আমাদের সমাজের অনেক মানুষের শেখার আছে। শারীরিক প্রতিবন্ধী হয়েও ভবিষ্যতে কারো বোঝা না হতে তার সূদুর প্রসারী চিন্তা ভাবনা সত্যি প্রশংসনীয়। সর্বজনীন পেনশন স্কীম নিয়ে অনেকে অনেক নেতিবাচক ধারণা করলেও মমতার মত সংগ্রামী নারী যে কতটা সচেতন সেটা সে বুঝিয়ে দিয়েছে। 

তিনি বলেন মমতার কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করবে প্রশাসন।সেই সাথে তার লেখাপড়া চালিয়ে যেতে প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন মহলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।


এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূঁইয়া, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন। পরে উপজেলার পশ্চিম ঠাকুরের মাটি এলাকার হতদরিদ্র পরিবারের গৃহিনী জুলেখা খাতুন তার নিজের প্রবীন বয়সে আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সমতা স্কিমে নিবন্ধন করেন।

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক