সংগৃহীত
সিলেটের ওসমানীগরের ‘গোয়ালাবাজার-বালাগঞ্জ সড়কে’র বেহাল অবস্থা যেন দেখার কেউ
নেই!
এব্যাপারে ভুক্তভাগী স্থানীয় জনতা উপজেলা প্রকৌশলী অফিসে বার বার
যোগাযোগ করেও কোন সমাধান পাননি। প্রায় এক যুগ ধরে রাস্তার অবস্থা খারাপ হলেও
সংস্কার হচ্ছে না অজানা কারণে। ফলে ঢাকা-সিলেট মহাসড়কের পূর্বাঞ্চলের অর্ধ লক্ষাধিক জনসাধারণের একমাত্র চলাচলের রাস্তায় এখন বড় বড় থানা খন্দকের সৃষ্টি হয়েছে। নিত্যদিন
ঘটছে দুর্ঘটনা। গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। মারাত্মক
ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার ঘটতে পারে।
জানা যায়, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে ‘গোয়ালাবাজার-বালাগঞ্জ ১৬
কিলেমিটার রাস্তা’ দিয়ে প্রায় ৪০টি গ্রামসহ পাশবর্তী ফেঞ্চুগঞ্জ ও রাজনগর
উপজেলার প্রায় অর্ধলক্ষাধীক মানুষের চলাচল করেন এ রাস্ত দিয়ো। পাঁচটি উপজেলার মধ্যে
মিনি টাউন খ্যাত ও ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে গোযালাবাজার সুপরিচিত। দূর
দূরান্ত থেকে এ বাজারে আসেন ক্রেতা-বিক্রেতারা। ঢাকা-সিলেট মহাসড়কের সাথে এ
সড়কের যোগাযোগ সংযুক্ত থাকায় সিলেট শহর ও ঢাকায় যেতে জনসাধারণকে এ সড়ক
ব্যবহার করতে হয়। যার ফলে এ সড়ক এ উপজেলার মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার
কারণে তৎকালীন সরকার ২০০৫ সালের সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ উদ্বোধন করে
গোয়ালাবাজা-বালাগঞ্জ সড়ক। রাস্তাটি নির্মাণ করেছিলো স্থানীয় সরকার প্রকৌশলী
অধিদপ্তরের (এলজিইডি) অধীনে মেসার্স এন আলম। ফলে ওসমানীনগর উপজেলার
পূর্বাঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হয়ে উঠে। বিভিন্ন সময়ে নানা কারণে
সড়কটির বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হতে থাকে। ২০২২ সালের ভয়াবহ বন্যার পানিতে
সড়কটি তলিয়ে যায়। ভেঙ্গে পড়ে সড়কের পাকা অংশ। অন্য দিকে নিষেধাজ্ঞা অমান্য করে
ভারি যানবাহন চালিয়ে বাকি রাস্তা ভেঙ্গে দেয়া হয়। উপজেলা সদর থেকে প্রায়
কিলোমিটার অদূরে অবস্থিত এ রাস্তার করুন দশা হলেও প্রায় ১০ বছরে সংস্কার কাজে
চোঁখ পড়েনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের! উপজেলার সচেতন মহল মনে করছেন,
ওসমানীনগর উপজেলার সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ‘গোয়ালাবাজার-বালাগঞ্জ রাস্তা’।
ওসমানীগর উপজেলাধীন কালাসারা হাওর পারের প্রায় ৪ কিলোমিটার রাস্তার অবস্থা
মারাত্মকত। এই রাস্তার পাশে নতুনভাবে নতুন করে নির্মিত হয়েছে ওসমানীনগর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাভাবিকভাবে এ রাস্তার গুরুত্ব এখন আরো বেড়ে গেছে। এ রাস্তা দিয়ে
এখন অসংখ্য রোগী আসা-যাওয়া করেন।
প্রায় ১০ বছরেও সংস্কার কাজ না হওয়ায় পথযাত্রী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সড়কের এই বেহাল দশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের লেখাপড়া।
রয়েছে স্বাস্থ্যঝুঁকি। চলাচলকারী যানবাহনগুলো বিভিন্ন সময় শিকার হচ্ছে নানা
দুর্ঘটনার। যাত্রীরা গাড়ি থেকে পড়ে হাত-পা ভেঙ্গে যাওয়ারও ঘটনা ঘটেছে। নষ্ট হচ্ছে
মূল্যবান যন্ত্রাংশ ও টায়ার। রাস্তার বেহাল অবস্থার কারণে গাড়িক চালকরা গাড়ি ভাড়া
বাড়িয়ে দিয়েছে। এ সড়কের দ্রæত সংস্কার এখন এলাকার মানুষের প্রাণের দাবি।
এব্যাপারে এডভোকেট শহিদুর রহমান চৌধুরী বলেন, ওসমানীনগর উপজেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্তরাস্তা রাস্তা হচ্ছে এটি। দীর্ঘ দিন থেকে এ রাস্তার বেহাল অবস্থায় থাকলেও কর্তৃপক্ষের নজর পড়ছে না। দ্রæত সংস্কার করে এলাকার মানুষকে মুক্তি দেয়া হোক।
কালীবাড়ি বাজার থেকে গোয়ালাবাজার সড়কে সিএনজি চালিত অটোরিকশা চালক ভুক্তভোগী গিয়াস মিয়া বলেন পূর্বে কালিবাড়ী বাজার থেকে গোয়ালাবাজার গাড়ি চালিয়ে ১০মিনেটে আসা যাওয়া যেত ভাড়া জনপ্রতি ২০টাকা নেয়া হত এখন ৪০/৫০ মিনিট লাগে কষ্ট ও হয় প্রচুর।
এব্যাপারে ওসমানীনগর উপজেলা প্রকৌশলী (এলজিআরডি)’র সহকারী প্রকৌশলী
কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন, রাস্তার অকস্থা বেহাল আমরা জানি।
এব্যাপারে আমরা প্রায় ৩ কোটি টাকার প্রাক্কলিত বাজেট প্রস্তুত করে উর্ধ্বতন মহলে
প্রেরণ করেছি। কিন্তু পর্যাপ্ত বাজেট না থাকার কারণে এটি পাশ হচ্ছে না। এব্যাপারে
আমরা চেষ্টা করে যাচ্ছি।
এইচ বি বা




