ছবি : নিজস্ব
সিলেটের বহুল প্রচারিত দৈনিক জৈন্তা বার্তা’র পরিচালনা পরিষদে যুক্ত হলেন সউদী আরব প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জমির আহমদ।
সিলেট হিলস রিসোর্ট এর বোর্ড অফ ডিরেক্টর, দেশে বিদেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত জমির আহমদ একজন শিল্প উদ্যোক্তা।
পরিচালনা পরিষদে যুক্ত হওয়ায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জমির আহমদকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক জৈন্তা বার্তার প্রধান সম্পাদক কাওছার আহমদ শিপলু।
এম সি




