জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে গ্রেফতার ৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে গ্রেফতার ৩

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৪ ১২:০৫:০৬ অপরাহ্ন

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে গ্রেফতার ৩

ছবি : নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারী নদীর পাড় কেটে ও নদীর মধ্য হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন, নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত কালিন্জিবাড়ী উত্তর গ্রামের সিরাজুল হকের ছেলে বাবুল আহমেদ (৬০), একই ইউনিয়নের হর্ণি গ্রামের মৃত আশ্রব আলির ছেলে ফারুখ আহমেদ (৪২) এবং বাইরাখেল গ্রামের মৃত জনাব আলির ছেলে আতাউর রহমান (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার ( ২৫শে এপ্রিল)  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত কালিন্জিবাড়ী সংলগ্ন সারী নদী হতে পাড় কেটে ও নদীর মধ্যে অবৈধভাবে কয়েকশ নৌকা যোগে বালু উত্তোলন করা হচ্ছিলো।

জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক ( সেকেন্ড অফিসার) সাহিদ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সকাল ১০:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে  উক্তো এলাকায় স্পিডবোট নিয়ে  অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা নিয়ে ও নৌকা ফেলে দ্বিকবিদিক ছোটাছুটি করে পালিয়ে যেতে থাকে অবৈধ বালু উত্তোলনকারীরা। পুলিশ এ সময় ধাওয়া করে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম। তিনি জানান উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছে।  শুক্রবার সকালে পুলিশ পাহারায় গ্রেফতারকৃত তিন আসামিকে বিজ্ঞআদালতে সোপর্দ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক