কোম্পানীগঞ্জে ট্রাক্টর মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ট্রাক্টর মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৪ ১২:৪৬:৪১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ট্রাক্টর মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ছবি: সংগৃহীত


সিলেট কোম্পানগঞ্জে  ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলীম উদ্দিন (২২) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।  বুধবার (২৪ এপ্রিল) রাত ৯ টায় সময় চরার  বাজার-ভোলাগঞ্জ রোডে কলাবাড়ী মাদ্রাসা সামনে  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলীম উদ্দিন উপজেলার ৫ নং উত্তর রণিখাই ইউনিয়নের কামালবস্তি  গ্রামের আলা উদ্দিনের পুত্র। স্থানীয়রা জানান,আলীম উদ্দিন দীর্ঘদিন ধরে  মোটরসাইকেল দিয়ে ভারতীয় চিনি পরিবহন করে আসছে। প্রতিদিন আলীম উদ্দিনের মত শতশত তরুণ মোটরসাইকেল দিয়ে এই ভাবে জীবনের ঝুঁকি নিয়ে বেপরোয়া গতিতে চলাচল করে আসছে চিনি চোরাকারবারিরা। অপরদিকে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ থেকে অবৈধ ভাবে দৈনিক বালু উত্তোলন করে আসছে একটি বড় সিন্টিকেট। দৈনিক প্রায়  ২০০ ট্রাক্টর ফেলুডার  দিয়ে বালু লোড দেওয়া হয়। দৈনিক একটি গাড়ি  ৪-৫ টি টিপ দিতে পারে বলে জানা যায়।প্রতিটি গাড়ি থেকে পুলিশের লাইনের জন্য দিতে হয় ২,০০০ হাজার,আর জায়গার মালিক ৫০০,ফেলুডার লোড তিনশত টাকা।


সেন্টিকেট হাতিয়ে নিচ্ছে প্রতিদিন প্রায় ৪ লক্ষ টাকা। বালুর ট্রাক্টর থেকে পুলিশের নাম ভাঙ্গিয়ে টাকা উত্তোলন করেন কলাবাড়ী গ্রামের একজন ও কালাইরাগ গ্রামের একজন জন। তারা বলেন, এই ভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, বৌ বাজার থেকে আলীম উদ্দিন মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে আসছিলেন অপরদিক থেকে ভোলাগঞ্জ  পাড়ুয়া সাকেরার সামনে ট্রাক্টরের বালু বিক্রি করে দ্রুত গতিতে ট্রাক্টর কালাইরাগমুখি হয়।ভোলাগঞ্জ চারার বাজার রোডের  কলাবাড়ী মাদ্রাসা সামনে  ট্রাক্টর ও মটরসাইকেলের সংঘর্ষে আলীম উদ্দিন নামে একজন নিহত হয়। 


তারা আরও বলেন, কালাইরাগ থেকে প্রতিদিন বালুবাহী ট্রাক্টর  রাত ৯ টা থেকে সকাল ৬- পর্যন্ত  বেপরোয়া গতিতে চলাচল করে এই রাস্তায়। বালু উত্তোলনে যে বা যাহারা বাধা দিবে তাকেই তারা মামলা হামলার ভয় দেখায়। তাই কেউ আর মুখ খুলতে রাজি হয়না। তবে এই বালু উত্তোলনের ফলে অনেক বড় ধরনের সমস্যায় ভুগতে হবে কালাইরাগ গ্রামবাসী কে। এখন মেঘ বৃষ্টির দিন,আর  সিলেটে সবচেয়ে বেশি মেঘ বৃষ্টি হয়, তাই এলাকার মানুষের ঘরবাড়ি পানিতে ডুবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রশাসন যত তাড়াতাড়ি পারে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা জরুরি বলে মনে করেন। আর ভারতীয় চিনি  চালিত মোটরসাইকেলের ধাক্কায় এর আগেরও এক পথশিশুর মৃত্যু হয়েছে। তাই এই নাম্বার  বিহীন মোটর সাইকেল গুলো ও বন্ধ হওয়ার দরকার।


উত্তর রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন,বুধবার  রাতে আমি সিলেট ছিলাম। তারা আমাকে ফোনে বিষয়টি বলেছে। অবৈধ বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় আমার এলাকার একজনের মৃত্যু  হয়েছে।আমি চাই যারা অবৈধ বালু উত্তোলন করে আসছে তাদের কে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। এই রাস্তা এখন আর আগের মত চলাচলের জন্য নিরাপদ নয়। তাই প্রশাসন জনজীবনের জন্য এই অবৈধ বালুবাহী ট্রাক্টরগুলো বন্ধ করা জরুরি।


ভোলাগঞ্জ পুলিশ ফাড়ির  ইনচার্জ সফিউল আলম  জানান ঘটনাস্থল থেকে ট্রাক্টর ও মটরসাইকেল জব্দ করা হয়েছে। ট্রাক্টর ও মটরসাইকেল খালি পাওয়া গেছে, কোন প্রকার পন্য পাওয়া যায়নি।


কোম্পানীগঞ্জ থানার ওসি( তদন্ত) মনিরুজ্জামান খান বলেন,এখন পর্যন্ত বাদীপক্ষ কোন অভিযোগ করেনি,তবে তারা যদি অভিযোগ না করে তাহলে আমরা সরকারবাদী মামলা নিব। তিনি আরও বলেন, পুলিশের লাইনের টাকা তুলা হয় আমার জানা নেই, যদি কেউ পুলিশের নাম ভাঙ্গিয়ে টাকা উত্তোলন করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। 


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেন নি।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক