সিলেটে উত্তরপূর্ব পত্রিকা ও জৈন্তা বার্তার পত্রিকার সাবেক কম্পিউটার অপারেটর অমিতের লাশ উদ্ধার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সিলেটে উত্তরপূর্ব পত্রিকা ও জৈন্তা বার্তার পত্রিকার সাবেক কম্পিউটার অপারেটর অমিতের লাশ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৪/২০২৪ ১১:৩৮:৩১ পূর্বাহ্ন

সিলেটে উত্তরপূর্ব পত্রিকা ও জৈন্তা বার্তার পত্রিকার সাবেক কম্পিউটার অপারেটর অমিতের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত


সিলেটের স্থানীয় দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার অপারেটর ও জৈন্তা বার্তার পত্রিকার সাবেক সেটআপমেন্ট অমিত দাস শিবুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) গভীর রাতে নগরের হাজারিবাগ এলাকার পেছনের মাঠে তার মরদেহ পড়েছিল। খবর পেয়ে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ মরদেহ উদ্ধারে যায়।

রাত ২টা ২১ মিনিটের দিকে মরদেহ ঘটনাস্থলে থাকা এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দেবাংশু কুমার দে এ তথ্য নিশ্চিত করে বলেন, তার মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। পাশেই তার ব্যবহৃত মোটরসাইকেল রাখা ছিল।

নিহত অমিত দাস শিবু গৌর চাঁদ দাসের ছেলে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জে। তিনি নগরের বাগবাড়ি নরসিং টিলা এলাকায় স্বপরিবারে বসবাস করতেন।

জানা গেছে, অমিত দাস শিবু রাতে উত্তরপূর্ব পত্রিকা অফিসে কাজ করে বাসায় ফিরছিলেন। এরপর রাত পৌনে ২টার দিকে স্থানীয় লোকজন মরদেহ দেখে থানা পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, উপ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমদ চৌধুরী।

স্থানীয়রা জানান, অমিত দাস শিবুর মোটরসাইকেলটি অদূরে রাখা ছিল। দেখে মনে হচ্ছে, তাকে কিছুদূর টেনে নেওয়া হয়েছে। তার ব্যবহৃত জুতা অদূরে পড়েছিল। যে কারণে মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। এছাড়া তার মোবাইল খোয়া গেছে। তাতে মৃত্যু রহস্যের দানা বেধেছে।

এসএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। তার মরদেহের পাশে মোটরসাইকেলটি চাবি লাগানো অবস্থায় রাখা ছিল। তার মোবাইল পাওয়া যায়নি। কিন্তু মোবাইলের শেষ লোকেশন ঘটনাস্থলেই দেখাচ্ছে। এই জায়গাটিতে দেখাচ্ছে।তবে তার দেহে কোনো আঘাতের চিহ্ন মিলেনি। এরপরও ঘটনাটিকে রহস্যজনক ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক