ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাটে নতুন জাতের বিনা ধান-২৫ চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। স্বল্প সময়ে ধানের এই বাম্পার ফলনে স্থানীয় কৃষকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা যুগিয়েছে।ফলন দেখে অনেক কৃষক এই ধান চাষে আগ্রহ প্রকাশ করছে।
নতুন উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটির বিনা ধান-২৫ উচ্চ ফলনশীল জাতের বোরো ধান। উপজেলার তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামে এবছর পরীক্ষামূলক চাষাবাদ করা হয়।
তোয়াকুল ইউনিয়নের ইউপি সদস্য বিলাল উদ্দিনসহ এলাকার পাঁছজন কৃষক ১২ কিয়ার জমিতে বিনা ধান-২৫ এর চাষাবাদ করে লাভবান হচ্ছেন। বিলাল উদ্দিন ছাড়াও একই এলাকার কৃষক আজির উদ্দিন,হিরা ও বাবুল মিয়া এই ধানের চাষ করেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বিনা ধান-২৫ বোরোর উন্নত উচ্চ ফলনশীল একটি নতুন জাত। নতুন উদ্ভাবিত এই ধানের জাতটি সর্বাধিক লম্বা ও সুরু। এ জন্য এই চালের চাহিদা ক্রেতাদের কাছে বেশি। এর বাজারমূল্যও বেশ ভালো। উৎপাদন ব্যয় অন্য ধানের মতোই। তবে ফলন অন্য ধানের চেয়ে ভালো হওয়ায় কৃষকেরা লাভবান হচ্ছেন।
ইউপি সদস্য কৃষক বিলাল উদ্দিন বলেন, বিঘা প্রতি ২০ থেকে ২৫ মণ ধান উৎপাদন হওয়ার আশাবাদী। এই প্রথম নতুন জাতের বিনা ধান-২৫ চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। ধান গাছের শিষ প্রতি ২শ’ থেকে আড়াইশ’ টি ধান ধরেছে। অন্যান্য জাতের তুলনায় বিনা ধান-২৫ জাতে শীষ প্রতি ধানের পরিমাণও বেশি।
চাষাবাদে আশানুরূপ ফলন হওয়ায় এলাকার আরো কৃষকক উদ্বুদ্ধ করে তুলছে বলে মনে করেন।
উপজেলস কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে বাম্পার ফলন হয়েছে। কিছুদিনের মধ্যে ধান কাটা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি জানান, বীজ উৎপাদনশীল প্রদর্শনী আওতায় গত দুই বছর ধরে গ্রুপের মাধ্যমে নতুন জাতের ব্রি ধান-২৫ এর প্রদর্শনী দেওয়া হয়।
এবছরও উপজেলা দশটি প্রদর্শনী রয়েছে।পুরাতন জাতের ধান চাষাবাদ বাদ দিয়ে নতুন জাতের ধান চাষাবাদে কৃষকদের উৎসাহিত ও উদ্বুদ্ধ করতে কাজ করছে উপজেলা কৃষি বিভাগ।কৃষকরাও নতুন জাতের ধানের ফলন দেখে চাষাবাদে আগ্রহী হচ্ছে।
এস এইচ টি/




