মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৪ ০৩:০৫:৪৫ পূর্বাহ্ন

মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর চৌমুহনী ইউনিয়নে গোবিনাথপুর কম্বাইন হারভেস্টার যন্ত্র দিয়ে চলতি বোরো ধান কাটার উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল)  দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় একজন কৃষকের ধান কাটার মধ্য দিয়ে ধান কাটার উদ্বোধন করেন-মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল।

এসময় সেখানে মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুর সাত্তার বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহবুবর রহমান সোহাগ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মোঃ বদু মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি অফিসার সজিব পাল বলেন, এ উপজেলায় আগামী মৌসুমে কম্বাইন হার্ভেষ্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটার পরিমান আরও বাড়ে সেই লক্ষে কৃষকে উদ্ভুদ্ধ করতে আজকে কম্বাইন হার্ভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন করা হলো। 

কৃষক কম সময়ে ১ বিঘা জমির ধান কর্তন করতে পারবে। এক বিঘা জমির ধান কাটতে সময় লাগে ১৮ থেকে ২০ মিনিট আর বিঘা প্রতি খরচ মাত্র ২ হাজার টাকা। শ্রমিকের মাধ্যমে ধান কাটতে এ উপজেলার বাজার চলছে বিঘা প্রতি প্রায় ৪ হাজার টাকা। 

আর কম্বাইন হার্ভেষ্টার যন্ত্রের মাধ্যমে কর্তন করতে লাগে ২ হাজার টাকা। এতে করে কৃষকের ২ হাজার থেকে আড়াই হাজার বেঁচে হচ্ছে। এই যন্ত্র দিয়ে জমির ধান কর্তন করে প্যাকেটিং করা হচ্ছে কৃষকেরা বাড়িতে নিয়ে এই ভাবেই বাজার জাত করতে পারবেন। আমরা চাচ্ছি কৃষকরা লাভজনক হোক।

মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার একেএম ফয়সাল বলেন, সরকার প্রতি নিয়ত উন্নত প্রযুক্তির কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে যেনো কৃষক অধিক ফলন লাভ করতে পারে, কৃষি বিভাগ সেই কাজ করে যাচ্ছে। 

আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করে যাচ্ছি। কৃষকদের এই আধুনিক যন্ত্রর সাথে পরিচয় এবং ধান কাটা, মাড়াই এবং প্যাকেটিং এর কাজটা কৃষক নিজেরাই করতে পারে সেই লক্ষে প্রচারনা চালানো হচ্ছে। 

আশা করছি আগামী মৌসুমে মাধবপুর উপজেলার কৃষক আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে উদ্ভুদ্ধ হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার