গোয়াইনঘাটে ৮ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধসহ দুই যুবক গ্রেফতার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ৮ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধসহ দুই যুবক গ্রেফতার

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৪ ০৩:১৪:০৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ৮ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধসহ দুই যুবক গ্রেফতার

ছবি: নিজস্ব


গোয়াইনঘাটে ৮ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নে এসআই আজিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন,  বিন্নাকান্দির আব্দুল জলিলের পুত্র কাদির আজাদ(২২) ও বড়নগর  মৃত আহমদ আলীর পুত্র দুলাল আহমেদ(২৮)।

 গ্রেফতার পরে  গোয়াইনঘাট থানায় একটি দায়ের করা হয়েছে।মামলা নং-২১।

 গোয়াইনঘাট থানা সূত্রে জানা যায়,উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের অন্তর্গত গোসাইনপুর গ্রামের সব্বির মহাজনের বাড়ীর সামনে ফতেপুর-ধুপাগোল যাওয়ার পাঁকা রাস্তায় চেকপোষ্ট করাকালীন সময়ে একটি রেজিষ্টারবিহীন সিএনজি চালিত অটোরিক্সা হইতে বাংলাদেশী মুদ্রার ৮ লক্ষাধিক মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করা হয়।

গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক