সিলেটে এক দিনের ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

সিলেটে এক দিনের ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৪/২০২৪ ০৪:০৬:৩৯ পূর্বাহ্ন

সিলেটে এক দিনের ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ছবি: সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক দিনের ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গৌরিনগর এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার গৌরিনগর এলাকায় সিলেটগামী পাথর বোঝাই ট্রাক ধাক্কা দেয় সিএনজিচালিত অটোরিকশাকে। এতে অটোরিকশার ৬ যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঙ্গের পাড় গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে শাহ আলম (৪৫), ছাতক থানার লুবিয়া গ্রামের মুতালিব মিয়ার ছেলে হারুন (৪০) তার ভাই নয়ন মিয়া (২৫), নেত্রকোনার কমলাকান্দা উপজেলার রঞ্জিত শাহার ছেলে পার্থ শাহা (২৩)। দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ।

তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। রাত পৌনে ১০টায় পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পেয়েছে।’

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে আটটায় উপজেলার ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়কের কলাবাড়ি এলাকায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলীম উদ্দিন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি উত্তর রণীখাই ইউনিয়নের কামালবস্তি গ্রামের আলা উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে পেট্রোল ভরতে দয়ারবাজার থেকে ভোলাগঞ্জের দিকে যাচ্ছিলেন আলীম উদ্দিন। কলাবাড়ি মাদরাসার পার্শবর্তী ব্রিজের কাছে যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আলীম। স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে ট্রাক্টর ও মোটরসাইকেল জব্দ করে।

ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, ট্রাক্টর ও মোটরসাইকেলটি আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক