বাগানের গাছে গাছে ঝুলছে শত শত সাপ!
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

বাগানের গাছে গাছে ঝুলছে শত শত সাপ!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৩ ০৭:৪৫:১৩ পূর্বাহ্ন

বাগানের গাছে গাছে ঝুলছে শত শত সাপ!

ছবি: সংগৃহীত


বাগান করা মানুষের আদি-অভ্যাস। একটুখানি তাজা বাতাস অথবা তাজা কাটা ফলের স্বাদ উপভোগ করতে শহরগুলোতেও হয়তো কেউ কেউ বাগান গড়ে তোলেন। তবে এসব ছাড়িয়ে এবার ভিয়েতনামে তৈরি হয়েছে সাপের বাগান।

তিয়েন গিয়াং প্রদেশের চাউ থান জেলায় অবস্থিত এ বাগানে ফুল-ফলের পরিবর্তে সাপে ভরা ডালপালা। একেক গাছের ডালে শত শত সাপ। বাগানটি ট্রাই রন দাং টাম (ডং টাম স্নেক ফার্ম) নামে পরিচিত। খবর ডিএনএ ইন্ডিয়া।১২ হেক্টরজুড়ে বিস্তৃত এ খামারে সাপ ও ঔষধি উপকরণ চাষ করা হয়। গবেষণায়ও রাখে গুরুত্বপূর্ণ অবদান। খামারটিতে চার শতাধিক প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে। শক্তিশালী বিষের জন্য সাপ চাষ করা হয়। গাছে নেই কোনও ফুল-ফল, ঝুলছে শত শত বিষধর সাপ!

সাপ থেকে সংগৃহীত বিষ ওষুধ ও প্রতিষেধক তৈরিতে ব্যবহৃত হয়। খামারে সাপের কামড়ের প্রতিষেধক তৈরিতে প্রতিদিন পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। ইতোমধ্যে খামারে থাকা বেশিরভাগ সাপের প্রজাতির বিষের প্রতিষেধক তৈরি করা হয়েছে। এছাড়া খামারটি ব্যবহারিক উদ্দেশ্য পূরণেও কাজ করে। সাপের কামড়ের শিকার হয়ে প্রতি বছর অন্তত ১,৫০০ মানুষ এ খামারে চিকিৎসা নিতে আসেন।

খামারটি প্রাথমিকভাবে গবেষণার উদ্দেশ্যে তৈরি হলেও বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর লাখ লাখ পর্যটক ‘ডং টাম স্নেক ফার্ম’ পরিদর্শন করে থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের এক ভিডিওতে অনেক দর্শনার্থীকে খামারটি পরিদর্শন করতে দেখা যায়। ভিডিওতে ফার্মের গবেষণা সুবিধা ও পর্যটন আকর্ষণ হিসেবে এর তাৎপর্য তুলে ধরা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে