সাংবাদিক মোসাদ্দিক সাজুল স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সাংবাদিক মোসাদ্দিক সাজুল স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৪ ১০:০১:৫১ পূর্বাহ্ন

সাংবাদিক মোসাদ্দিক সাজুল স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

ছবি: নিজস্ব


বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাবেক দায়িত্বশীল ও সাপ্তাহিক বিশ্বনাথ বার্তার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) বাদ আছর উপজেলা মডেল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব হাফিজ মাওলানা খাইরুল ইসলাম ও ছানী ইমাম হাফিজ মুছা আহমদ। 

সংস্থার প্রতিষ্টাতা সভাপতি ও দেওকলস মাইজগ্রাম দাখিল মাদরাসার সুপার মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে মিলাদ মাহফিল পরবর্তী স্মরণ সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ছয়ফুল হক, উপজেলা পরিষেদর ভাইস চেয়ারম্যান ও সংস্থার সাবেক সভাপতি প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও সিলেট দরগা গেইট প্রাইম ব্যাংক ইসলামি শাখার ম্যানেজার তাজ উদ্দীন আহমদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও সংস্থার সাবেক সভাপতি শফিক আহমদ-পিয়ার, প্রয়াত মোসাদ্দিক সাজুল এর ছোট ভাই খছরু আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও বিশ্বনাথ কামিল মাদরাসার শিক্ষক মাওলানা লুৎফুর রহমান গোয়াহরী, প্রতিষ্টাতা সদস্য ও আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আবুল বশর মোঃ ফারুক, ছাত্র সংস্থার সাবেক সভাপতি ও ভুরকি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন, সাবেক সভাপতি ও দশপাইকা আলিম মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা হেলাল আহমদ, সাবেক সভাপতি ও সমসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাফুর রহমান, সাবেক সভাপতি ও ইউকে ইয়ুথ এর পরিচালক জামাল উদ্দিন, সাবেক সভাপতি ও বিশ্বনাথ মহিলা কলেজের পরিচালক আজিজুর রহমান, সাবেক দায়িত্বশীল ও শেখ হাবিবুল্লাহ মাস্টার দাখিল মাদরাসার সুপার মাওলানা শেখ শাহিদুর রহমান, সাবেক দায়িত্বশীল ও ইস্টার্ণ ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার ম্যানেজার ইয়াহইয়া কাওছার জামিল, প্রবাসী আব্দুস সালাম শিবলী, শরীফ আহমদ, হোসাইন আহমদ রাজন, বর্তমান সভাপতি মাওলানা আবুল কাসেম, সহ সভাপতি সাইদুল ইসলাম, সহ সভাপতি আজাদুল ইসলাম আজাদ, ইমাদুর রহমান, ফয়সল আহমদ, আলী জুবায়ের সাজেদ প্রমুখ।

এছাড়া রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক