সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাঝরাতে নেমেছে স্বস্তির বৃষ্টি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাঝরাতে নেমেছে স্বস্তির বৃষ্টি

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৪/২০২৪ ১১:১৯:৩১ পূর্বাহ্ন

সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাঝরাতে নেমেছে স্বস্তির বৃষ্টি

ছবি: সংগৃহীত


দেশব্যাপী চলমান তীব্র দাবদাহের মধ্যে মাঝরাতে সিলেটে নেমেছে স্বস্তির বৃষ্টি। এসময় বিজলী চমকানোসহ ঝড়ো হাওয়া অনুভূত হয়। প্রায় ঘণ্টাব্যাপি চলা এই বৃষ্টিতে গরমের তীব্রতা কমে শীতল করেছে সিলেটের পরিবেশ।

শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১১টা থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত রাত ১টা পর্যন্ত থেমে থেমে অব্যাহত ছিল।

গরমের অস্বস্তিকর পরিস্থিতির পর শীতল বৃষ্টি উপভোগ করেছেন সিলেটের মানুষ। কেউ কেউ বৃষ্টিকে ছুয়েছেন আবার কেউ কেউ বৃষ্টিতে ভিজে কাটিয়েছেন গরমের পরিবেশ।

সিলেট নগরীর মধুশহীদ এলাকার বাসিন্দা জাহেদ  বলেন, “আজকে সিলেটে গরমের তীব্রতা অনেক ছিল। গরমের কারণে বাইরে বের হওয়াটা দুষ্কর থাকায় অনেকেই ঘর থেকে বের হননি। রাত ১১টা থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে অনেকেই আনন্দের সাথে ভিজেছেন। আমিও ভিজেছি। এখন খুব ভালো লাগছে।”

এর আগে রাত আটটার পর থেকে নগরে বইতে শুরু করে বাতাস। পরবর্তীতে বৃষ্টি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। কেউ আবার ফেসবুকেও জানান বৃষ্টির খবর।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, গত ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ ৮৪.৪ মি.মি.।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক