সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গুচ্ছ 'এ' ইউনিটের পরীক্ষা। এতে ৮৯.৩৩ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে নিশ্চিত করেন শাবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক আবু সাঈদ আরফিন খান।
শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরফিন খান জানান, শাবি কেন্দ্রে আবেদনকারী ছিল ৫ হাজার ৮১০ জন। এর মধ্যে অংশগ্রহণ করেছেন ৫ হাজার ১৯০ জন পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষার্থীদের শহর থেকে ক্যাম্পাসে আসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবহন সুবিধার ব্যবস্থা করেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, স্থানীয় পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থার লোক নিয়োজিত ছিল।
এইচ বি বা




