চুনারুঘাটে অবৈধভাবে মাটি উত্তোলনে এক ব্যক্তিকে অর্থদণ্ড
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

চুনারুঘাটে অবৈধভাবে মাটি উত্তোলনে এক ব্যক্তিকে অর্থদণ্ড

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৪/২০২৪ ০৮:১৪:৩৭ পূর্বাহ্ন

চুনারুঘাটে অবৈধভাবে মাটি উত্তোলনে এক ব্যক্তিকে অর্থদণ্ড

ছবি: নিজস্ব


হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে ফসলি জমি কুঁড়ে মাটি উত্তোলন করায় প্রশাসনের অভিযানে এক ব্যক্তি কে পঞ্চাশ হাজার  টাকা জরিমানা প্রদান করা হয়েছে। 

শনিবার (২৭ এপ্রিল )সন্ধ্যা সাত টায়  মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব।সাথে ছিলেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ও প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।

উপজেলার চুনারুঘাট ৬নং সদর ইউনিয়নের শাইলগাছ গোগাউড়া নামক স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে অবৈধভাবে কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে পৌরসভার বড়াইল আবাসিক এলাকার বাসিন্দা মৃত প্রাণেশ করের পুত্র  প্রশান্ত কর কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী পঞ্চাশ হাজার টাক অর্থদণ্ড প্রদান করা হয়। 

প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার