সিলেট-জকিগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সিলেট-জকিগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৪/২০২৪ ০৮:৫০:৩৩ পূর্বাহ্ন

সিলেট-জকিগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

ছবি: সংগৃহীত


সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার রাতে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহতরা হলেন- রেদোওয়ান আহমদ (২৬), দেলোয়ার হোসেন (২৫) ও মঞ্জুর আহমদ (৩৮)। তাদের সবার বাড়ি উপজেলার বারঠাকুরী ইউপির বারঠাকুরী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ওই তিন যুবক। বারঠাকুরী ব্রিকফিল্ডের কাছে পৌঁছার পর সড়কে বন্ধ করে রাখা মাটি বহনের অবৈধ ট্রলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই রেদোয়ান আহমদ ও দেলোয়ার হোসেন মারা যান। গুরুতর অবস্থায় মঞ্জুরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। আরেকজনের মৃত্যুর খবর পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। 

উল্লেখ্য, রাতে জকিগঞ্জ-সিলেট সড়কের ওপর ট্রাক, ট্রাক্টর, ট্রলার, বাসসহ ছোট বড় যানবাহন বন্ধ করে রাখায় প্রায় সময়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক