শিক্ষিত প্রজন্মকে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষিতে যুক্ত হওয়ার আহবান করেন এমপি ইমরান আহমদ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিক্ষিত প্রজন্মকে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষিতে যুক্ত হওয়ার আহবান করেন এমপি ইমরান আহমদ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৪/২০২৪ ০২:১২:৪০ পূর্বাহ্ন

শিক্ষিত প্রজন্মকে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষিতে যুক্ত হওয়ার আহবান করেন এমপি ইমরান আহমদ

ছবি: নিজস্ব


আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষিতে যুক্ত হবার জন্য বর্তমান শিক্ষিত প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এমপি। 

রবিবার (২৮শে এপ্রিল) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুর আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদের সঞ্চালনায় ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে উফশি আউস ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমেদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। পুরোনো পদ্ধতির কৃষি ব্যবস্হা থেকে বেরিয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর যান্ত্রিক কৃষির ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

এই প্রযুক্তি নির্ভর কৃষিতে বর্তমান শিক্ষিত প্রজন্মকে এগিয়ে এসে হাল ধরতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম),  চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল মান্নান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শওকত আলি, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি  নূরুল ইসলাম, যুবলীগের যুগ্নআহবায়ক শাহীনুর রহমান, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, উপ সহকারী কৃষি কর্মকর্তা ( উদ্ভিদ সংরক্ষণ)  গৌতম চন্দ্র সূত্রধর।

আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুর এর কর্মকর্তা, কর্মচারী সহ সার ও বীজ নিতে আসা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণীগণ সহ অন্যান্যরা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক